জোসেলুর জোড়া গোলে ফের শীর্ষে রিয়াল মাদ্রিদ

জোসেলুর জোড়া গোলে ফের শীর্ষে রিয়াল মাদ্রিদ

লা লিগায় চলতি মৌসুমে চরম লড়াই চলছে রিয়াল মাদ্রিদ ও জিরোনার মধ্যে। কখন জিরোনা শীর্ষে, আবার কখনো রিয়াল। রিয়াল-গেতাফে ম্যাচের আগেও পয়েন্ট টেবিলের শীর্ষে ছিল জিরোনা। তবে গেতাফেকে হারিয়ে ফের শীর্ষে উঠেছে কার্লো আনচেলত্তির শিষ্যরা। 


বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) জোসেলুর জোড়া গোলে গেতাফেকে ২-০ গোলে হারিয়েছে লস ব্লাঙ্কোরা। ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষের মাঠে আধিপত্য বিস্তার করে খেলতে থাকে রিয়াল। ম্যাচের ১৪ মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন জোসেলু। তার গোলে এগিয়ে থাকে বিরতিতে যায় রিয়াল মাদ্রিদ।

 

বিরতি থেকে ফিরেও গেতাফের ওপর আধিপত্য বিস্তার করে খেলতে থাকে রিয়াল। একের পর এক আক্রমণ করতে থাকে আনচেলত্তির দল। ম্যাচের ৫৬ মিনিটে ফের গোলের দেখা পায় রিয়াল। এবারও গোল করে দলের লিড ডাবল করেন জোসেলু।

 

শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ। এই জয়ে ২২ ম্যাচে ১৮ জয় ও ৩ ড্রয়ে ৫৭ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠলো লস ব্লাঙ্করা। আর সমান ম্যাচে ৫৫ পয়েন্ট নিয়ে দুইয়ে নেমে গেলো জিরোনা।   

র‌্যাংকিংয়ে উন্নতি জোসেফ-পোপের পরবর্তী

র‌্যাংকিংয়ে উন্নতি জোসেফ-পোপের

কমেন্ট