শিশু রামিসা হত্যা মামলায় সুষ্ঠু তদন্ত করে দ্রুত চার্জশিট দেবে পুলিশ : স্বরাষ্ট্রমন্ত্রী
অশ্বিন-জাদেজার ভুলে ভারতের শাস্তি
রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজার ভুলের মাশুল গুনতে হলো ভারতীয় ক্রিকেট দলকে। তাদের কারণে ইংল্যান্ডকে দেওয়া হলো অতিরিক্ত পাঁচ রান।
রাজকোট চলমান টেস্টের প্রথম ইনিংসে ব্যাট করতেই নামেনি ইংল্যান্ড। তার আগেই তাদের স্কোরবোর্ডে যুক্ত হলো পাঁচ রান।
ভারতীয় ইনিংসের ১০২তম ওভারের ঘটনা। সেই সময় রবিচন্দ্রন অশ্বিন পিচের মাঝখান দিয়ে রান নেওয়ার জন্য দৌড়ান। সঙ্গে সঙ্গে আম্পায়ার জোয়েল উইলসন অশ্বিনকে সতর্ক করে ভারতকে পেনাল্টি দেন। ইংল্যান্ডের খাতায় যুক্ত হয় ৫ রান।
আইসিসির নিয়ম অনুযায়ী রান নেওয়ার সময় ব্যাটসম্যানরা কখনই পপিং ক্রিজের মাঝ বরাবর ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবে যেতে পারবেন না। এমনটি করলে ধরে নেওয়া হয় পিচের কন্ডিশন খারাপ করার উদ্দেশ্যেই এমনটা করা হচ্ছে। সেই কারণেই ব্যাটিং দলকে পেনাল্টি দেওয়া হয়।
তৃতীয় টেস্টের প্রথম দিনে অশ্বিনের মত একই কাণ্ড ঘটিয়েছিলেন রবীন্দ্র জাদেজা। একবার নয় দু-দুবার নিয়ম ভাঙায় আম্পায়ার ওয়ার্নিং দেন তারকা অলরাউন্ডারকে। নিয়ম অনুযায়ী, তৃতীয়বার একই ভুল করায় পেনাল্টি দেওয়া হয়।
পুরো ইনিংস জুড়েই এই ওয়ার্নিংয়ের সংখ্যা কার্যকর হয়। তাই জাদেজা আউট হয়ে গেলেও অশ্বিনের ভুলে নিয়ম ভঙ্গের সংখ্যা তৃতীয় বার হওয়ায় ইংল্যান্ডকে অতিরিক্ত পাঁচ রান দেওয়া হয়।
রাজকোট টেস্টের প্রথম ইনিংসে রোহিত শর্মার (১৩১) ও রবিন্দ্র জাদেজা (১১২) জোড়া সেঞ্চুরি আর সরফরাজ আহমেদের (৬২) ফিফটিতে ভর করে ৪৪৫ রান করেছে ভারত।
কমেন্ট