নিউজিল্যান্ড সফরে স্টয়নিসকে পাচ্ছে না অস্ট্রেলিয়া

নিউজিল্যান্ড সফরে স্টয়নিসকে পাচ্ছে না অস্ট্রেলিয়া

পিঠের চোটে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে অস্ট্রেলিয়ার হয়ে খেলতে পারবেন না অলরাউন্ডার মার্কাস স্টয়নিস। তাঁর বদলি হিসেবে দলে ডাক পেয়েছেন আরেক অলরাউন্ডার অ্যারন হার্ডি।

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার এটিই শেষ সিরিজ। এমন সময়েই কিনা দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্যকে পাচ্ছে না অজিরা।

এছাড়া অজিদের সহ-অধিনায়ক ও উইকেটকিপার ম্যাথিউ ওয়েডকে খেলবেন না সিরিজের প্রথম ম্যাচ। তৃতীয় সন্তান জন্মের সময় স্ত্রীর পাশে থাকবেন তিনি। পরের দুই ম্যাচে অবশ্য খেলবেন তিনি।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টির আগে ওয়ার্ম আপের সময় পিঠে অস্বস্তি অনুভব করেন স্টয়নিস।

এরপরেও খেলেছিলেন সেদিন। ব্যাট হাতে ১৬ রান করার পর বল হাতে নেন ৩ উইকেট। পরের ম্যাচ অবশ্য খেলতে পারেননি। তাঁর বদলি হিসেবে খেলেছিলেন হার্ডি।এবার নিউজিল্যান্ড সফর থেকেই ছিটকে গেলেন স্টয়নিস। 


ওয়ানডে দল থেকে বাদ পড়লেও টি-টোয়েন্টি দলে অন্যতম সদস্য স্টয়নিস। ব্যাট কিংবা বল হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন বলেই তাঁর চোট ভাবাচ্ছে। এছাড়া অধিনায়ক মিচেল মার্শ ও স্পিন বোলিং অলরাউন্ডার ম্যাথিউ শর্টের চোট নিয়েও আছে অস্বস্তি। যদিও দুজনই আছেন দলে।

তবে চোট কাটিয়ে ফিরেছেন পেসার নাথান ইলিস।
ক্যারিবীয়দের বিপক্ষে স্টিভেন স্মিথ ও ট্রাভিস হেড বিশ্রামে থাকলেও কিউইদের বিপক্ষে ফিরছেন তারা। আগামী বুধবার ওয়েলিংটনে হবে সিরিজের প্রথম ম্যাচ।

অশ্বিন-জাদেজার ভুলে ভারতের শাস্তি পরবর্তী

অশ্বিন-জাদেজার ভুলে ভারতের শাস্তি

কমেন্ট