শিশু রামিসা হত্যা মামলায় সুষ্ঠু তদন্ত করে দ্রুত চার্জশিট দেবে পুলিশ : স্বরাষ্ট্রমন্ত্রী
এমবাপ্পের চলে যাওয়া পিএসজির জন্য ‘বড় ক্ষতি’
নিজের সিদ্ধান্ত নাকি নিয়ে ফেলেছেন কিলিয়ান এমবাপ্পে। ক্লাব ও সতীর্থদের বলে দিয়েছেন, এই জুনেই পিএসজি ছাড়ছেন তিনি; এমন খবরই দিয়েছে ইউরোপের গণমাধ্যমগুলো। তাই যদি হয় তাহলে লিওনেল মেসি, নেইমারের পর এমবাপ্পের চলে যাওয়াও পিএসজির জন্য 'বড় ক্ষতি' বলছেন ক্লাবটির সমর্থকরা।
আসছে জুনে শেষ হতে চলা চুক্তির মেয়াদ নতুন করে নবায়ন করেনি উভয় পক্ষ।
তাই চাইলেই নতুন ঠিকানা খুঁজে নিতে পারেন এমবাপ্পে। যে কারণে ফ্রি খেলোয়াড় হিসেবে ২৫ বছর বয়সী এই ফরোয়ার্ডকে দলে টানতে চায় রিয়াল মাদ্রিদ। সদ্য শেষ হওয়া শীতকালীন দলবদলেও এমবাপ্পেকে প্রস্তাব দিয়েছে রিয়াল, এমন গুঞ্জন ছিল। স্প্যানিশ ক্লাবটিতে যোগ দিলে এমবাপ্পের জন্য ভালোই হবে বলছেন পিএসজির সমর্থকরা।
২০১৭ সালে মোনাকো থেকে পিএসজিতে নাম লিখিয়েছেন এমবাপ্পে। গণমাধ্যমের খবর অনুযায়ী, সাত বছর পর ক্লাব ছাড়ছেন এমবাপ্পে। তাঁর চলে যাওয়াকে ক্ষতি হিসেবে দেখছেন পিএসজির এক সমর্থক,'সত্যি এটা বড় ক্ষতি। সে আমাদের গুরুত্বপূর্ণ খেলোয়াড়।
' আরেকজন সমর্থক বলেছেন,'পিএসজির জন্য অবশ্যই বড় ক্ষতি। তবে ব্যক্তিগত ভাবে তাঁর জন্য ভালো কারণ যদি রিয়াল মাদ্রিদে যোগ দেয় তাহলে শিরোপা জিততে পারবে এবং ব্যালন ডি'অর জয়ের সম্ভাবনাও বেড়ে যাবে।'
পিএসজিতে যোগ দেওয়ার পর ক্লাবটিকে পাঁচটি লিগ শিরোপা এবং তিনটি ফ্রেঞ্চ কাপ জেতাতে অবদান রেখেছেন। চ্যাম্পিয়নস লিগের ফাইনালেও খেলেছেন একবার। ২৯০ ম্যাচে ২৪৩ গোল করে পিএসজির ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার আসনে বসে আছেন এমবাপ্পে।
ইউরোপের গণমাধ্যমগুলো তাদের কাছে সূত্র থেকেই এমবাপ্পের পিএসজির ছাড়ার খবর জানিয়েছে। তবে এমবাপ্পে কিংবা পিএসজি; কোনো পক্ষই এখনো আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি।
কমেন্ট