বাজে অঙ্গভঙ্গির দায়ে এক ম্যাচ নিষিদ্ধ রোনালদো

বাজে অঙ্গভঙ্গির দায়ে এক ম্যাচ নিষিদ্ধ রোনালদো

সৌদি প্রো লিগে দর্শকদের প্রতি বাজে অঙ্গভঙ্গির দায়ে এক ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। পাশাপাশি, ৩০ হাজার সৌদি রিয়াল জরিমানাও করা হয়েছে। নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করার সুযোগ নেই। খবর রয়টার্স। 

দৈনিক ইত্তেফাকের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
বুধবার (২৮ ফেব্রুয়ারি) সৌদি ফুটবল ফেডারেশনের ডিসিপ্লিনারি অ্যান্ড এথিকস কমিটি এই রায় জানিয়েছে।

রোনালদো সৌদি আরবে খেলতে যাওয়ার পর থেকে দর্শকদের আচরণে বহুবারই বিরক্ত হয়েছেন। তবে গত রোববার আল শাবাবের বিপক্ষে ম্যাচের সময় শাবাবের এক দল দর্শক ‘মেসি মেসি’ শব্দে আওয়াজ তুললে এক পর্যায়ে তাদের দিকে তাকিয়ে বাজে অঙ্গভঙ্গি করেন রোনালদো। ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

সৌদি আরবের সংবাদমাধ্যম আর-রিয়াদিয়া জানিয়েছে, ওই দিনের ঘটনা বিষয়ে রোনালদোর কাছে ব্যাখ্যা চেয়েছিল সৌদি ফুটবল ফেডারেশনের ডিসিপ্লিনারি অ্যান্ড এথিকস কমিটি।

রোনালদো কমিটিকে জানান, তিনি কোনো দৃষ্টিকটু আচরণ করেননি। যা করেছেন, তা ইউরোপীয় ফুটবলে সাধারণ ব্যাপার। আর সব ক্লাব ও খেলোয়াড়ের প্রতিই তার পূর্ণ শ্রদ্ধা আছে।

পূর্ণশক্তির দল নিয়ে বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া পরবর্তী

পূর্ণশক্তির দল নিয়ে বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া

কমেন্ট