টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

বাঁচা-মরার লড়াইয়ের ম্যাচে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নিল বাংলাদেশ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি বাংলাদেশ-শ্রীলংকা ক্রিকেট দল। 

সিরিজের প্রথম ম্যাচে ২০৭ রানের পাহাড় ডিঙ্গাতে নেমে শ্বাসরুদ্ধকর লড়াইয়ের পরও ৩ রানে হেরে যায় বাংলাদেশ। আজ হারলেই সিরিজ হাতছাড়া হবে টাইগারদের। 

এমন কঠিন সমীকরণের ম্যাচে সিরিজ বাঁচাতে আপ্রাণ চেষ্ট করবে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন দলটি। 

টি-টোয়েন্টিতে ২০২২ সালের জুলাইয়ের পর থেকে কোনো দ্বিপাক্ষিক সিরিজে হারেনি বাংলাদেশ। এই সময়ের মধ্যে পাঁচ সিরিজের চারটি জিতেছে টাইগাররা। সবশেষ নিউজিল্যান্ড সিরিজে ড্র করে বাংলাদেশ। 

প্রথম টি-টোয়েন্টিতে হারের পর সিরিজ বাঁচানোর লক্ষ্যে মাঠে নামবে বাংলাদেশ পরবর্তী

প্রথম টি-টোয়েন্টিতে হারের পর সিরিজ বাঁচানোর লক্ষ্যে মাঠে নামবে বাংলাদেশ

কমেন্ট