শিশু রামিসা হত্যা মামলায় সুষ্ঠু তদন্ত করে দ্রুত চার্জশিট দেবে পুলিশ : স্বরাষ্ট্রমন্ত্রী
টানা ম্যাচ জয়ের রেকর্ড আল হিলালের, রিয়াল-বার্সা কোথায়?
টানা ম্যাচ জয়ের নতুন রেকর্ড গড়েছে আল হিলাল। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ২৮ ম্যাচ জয় পেয়েছে সৌদি আরবের ক্লাবটি। ভেঙে দিয়েছে ওয়েলস প্রিমিয়ার লিগের ক্লাব নিউ সেইন্টসের টানা ২৭ জয়ের রেকর্ড। ২০১৬-১৭ মৌসুমে রেকর্ডটি গড়েছিল তারা।
এশিয়ান চ্যাম্পিয়নস লিগে শেষ আটের ফিরতি লেগে গতরাতে আল ইত্তিহাদকে ২-০ গোলে হারিয়ে এই রেকর্ড নিজেদের করে নিয়েছে। দুই লেগ মিলিয়ে ৪-০ গোলে জিতে সেমিফাইনালে আল হিলাল। এই রেকর্ড করার পথে সৌদি প্রো লিগে ১৬টি, ঘরোয়া কাপ টুর্নামেন্টে তিনটি এবং চ্যাম্পিয়নস লিগে ৯টি ম্যাচ জিতেছে আল হিলাল।
এ মৌসুমের শুরুতে আল হিলালে যোগ দিয়েছিলেন নেইমার।
কিন্তু চোটের ছোবলে পুরো মৌসুমের জন্য হারিয়েছে দলটি। তবে নেইমারকে ছারাই দুর্দান্ত সময় কাটছে আল হিলালের। লিগে আছে শীর্ষে। দ্বিতীয়স্থানে থাকা আল নাসর থেকে এগিয়ে আছে ১২ পয়েন্টে।
টানা জয়ের রেকর্ডে এরপরের অবস্থানে আছে ডাচ ক্লাব আয়াক্স। ১৯৭১-৭২ মৌসুমে জিতেছিল ২৬টি এবং ১৯৯৪-৯৫ মৌসুমে ২৫টি ম্যাচ। ২০১৯-২০ মৌসুমে টানা ২৩ ম্যাচ জিতেছিল বায়ার্ন মিউনিখ। চ্যাম্পিয়নস লিগের রেকর্ড ১৪ বারের শিরোপাধারী রিয়াল মাদ্রিদ ২০১৪-১৫ মৌসুমে জিতেছিল টানা ২২ ম্যাচ। ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি ২০২০-২১ মৌসুমে ২১ ম্যাচ জিতেছিল টানা।
বার্সেলোনার টানা জয়ের রেকর্ড আছে ১৮ ম্যাচ। ২০০৫-০৬ মৌসুমে জয়ের ধারায় ছিল কাতালানরা।
কমেন্ট