আইপিএল থেকে নাম সরিয়ে নিলেন ব্রুক

আইপিএল থেকে নাম সরিয়ে নিলেন ব্রুক

ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচ টেস্ট সিরিজ থেকে নাম সরিয়ে নিয়েছিলেন হ্যারি ব্রুক। ইংলিশ এই ব্যাটার এবার নাম সরিয়ে নিলেন আইপিএল থেকেও। গত মাসে দাদীকে হারানোর শোক এখনো কাটিয়ে উঠতে পারেনি ব্রুক। যেকারণেই আইপিএলে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলার কথা ছিল ব্রুকের। ৪ কোটি রুপি দিয়ে দলে নিয়েছিল দিল্লি। ২২ মার্চ শুরু হতে যাওয়া আসরের আগে ব্রুকের বদলি খুঁজতে হচ্ছে দিল্লির ফ্যাঞ্চাইজিটিকে।

নাম সরিয়ে নেওয়ার ব্যাপারে ব্রুক বলেছেন,'আমি নিশ্চিত করছি যে, খুব কঠিন একটি সিদ্ধান্ত নিতে হয়েছে আমাকে যে আগামী আইপিএলে আমি খেলছি না।

দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলতে মুখিয়ে ছিলাম। আমার মনে হয় না, এই সিদ্ধান্ত নেওয়ার পেছনে ব্যক্তিগত কারণগুলো বলতে হবে। জানি অনেক প্রশ্ন উঠবে তাই আমি জানাতে চাই।'
এরপর ব্রুক যোগ করেন,'গত মাসে আমার দাদীকে হারিয়েছি।

সে আমার কাছে পাহাড়প্রতিম মানুষ ছিলেন এবং শৈশবের অনেকটা সময় তাঁর কাছে কাটিয়েছি। জীবনের প্রতি মনোভাব এবং ক্রিকেটের প্রতি ভালবাসা তার ও আমার প্রয়াত দাদার কাছ থেকে জেনেছি ও শিখেছি।'
গত বছর সাইরাইজার্স হায়দরাবাদের জার্সিতে খেলেছিলেন ব্রুক। কিন্তু ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি। ২১ গড়ে করেছিলেন মাত্র ১৯০ রান।

নজির গড়লেন শান্ত, যা বললেন স্ত্রী পরবর্তী

নজির গড়লেন শান্ত, যা বললেন স্ত্রী

কমেন্ট