শিশু রামিসা হত্যা মামলায় সুষ্ঠু তদন্ত করে দ্রুত চার্জশিট দেবে পুলিশ : স্বরাষ্ট্রমন্ত্রী
এফএ কাপে টানা ছয় মৌসুমে সেমিফাইনালে ওঠার বিরল নজির ম্যানসিটির
হারতেই যেন ভুলে গেছে ম্যানচেস্টার সিটি। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে নিজেদের সর্বশেষ ২২ ম্যাচে অপরাজিত পেপ গার্দিওলার দল। সর্বশেষ এফএ কাপের কোয়ার্টার ফাইনালে নিউক্যাসলকে ২-০ গোলে হারিয়েছে সিটিজেনরা। ইত্তিহাদ স্টেডিয়ামের ম্যাচে ম্যানসিটির হয়ে দুটি গোলই করেছেন বের্নান্দো সিলভা।
নিউক্যাসলকে হারিয়ে অসাধারণ এক কীর্তিও গড়েছে পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি। প্রথম দল হিসেবে ফুটবলের সবচেয়ে প্রাচীন টুর্নামেন্ট এফএ কাপে টানা ছয় মৌসুমে সেমিফাইনালে ওঠার বিরল নজির গড়েছে সিটিজেনরা।
চ্যাম্পিয়নস লিগ, এফএ কাপ এবং প্রিমিয়ার লিগ-গত মৌসুমে অন্যান্য ট্রেবল জিতেছিল ম্যানসিটি। এবারও ওই বর্ণিল কীর্তির পুনরাবৃত্তির সম্ভাবনা আছে পেপ গার্দিওলার দলের।
লিভারপুলের বিপক্ষে প্রিমিয়ার লিগে ১-১ গোলে ড্র হওয়া মহারণের একাদশে পাঁচটি পরিবর্তন এনে নিউক্যাসলের জন্য একাদশ গড়েছিলেন গার্দিওলা। এই পরিবর্তন নিয়ে তাদের খুনে চেহারায় দেখা না গেলেও জিততে কোনো বেগই পেতে হয়নি এফএ কাপের বর্তমান চ্যাম্পিয়নদের। খেলার অর্ধঘণ্টার মধ্যে দুই গোলের লিড নিয়ে নেয় তারা। দুটি গোলই করেন বের্নান্দো সিলভা।
খেলার ত্রয়োদশ মিনিটে নিজের প্রথম গোল করেন সিলভা। তাঁর শট নিউক্যাসলের ডিফেন্ডার ড্যান বার্নের পায়ে লেগে গোলকিপারকে বিভ্রান্ত করে ঢুকে যায় জালে। ৩১তম মিনিটে দ্বিতীয় গোলটিও একই রকম। ডান দিক থেকে বক্সে ঢুকে বাঁ পায়ে শট নেন সিলভা। নিউক্যাসলের ডাচ ডিফেন্ডার বোতমানের মাথায় লেগে ডাইভিং গোলকিপারকে ফাঁকি দিয়ে বল আশ্রয় নেয় জালে।
এরপর আর কোনো দলই পারেনি গোল করতে। এফএ কাপের গতকাল রাতের আরেক ম্যাচে কভেন্ট্রি ৩-২ ব্যবধানে হারিয়েছে উলভসকে।
কমেন্ট