শিশু রামিসা হত্যা মামলায় সুষ্ঠু তদন্ত করে দ্রুত চার্জশিট দেবে পুলিশ : স্বরাষ্ট্রমন্ত্রী
প্রথম দিন শেষে নিজেদের এগিয়ে রাখছে শ্রীলঙ্কা
৫৭ রানে ৫ উইকেট পড়ে যাওয়ার পর কে ভেবেছিল শ্রীলঙ্কার স্কোর ২৮০ রানে থামবে? ধনঞ্জয়া ডি সিলভা ও কামিন্দু মেন্ডিসের জোড়া সেঞ্চুরিতে শুরুর বিপর্যয় দারুণভাবেই সামাল দেয় লঙ্কানরা। উল্টো শেষ সেশনে ১০ ওভারে তিন উইকেট হারিয়ে চাপে আছে বাংলাদেশ।
৩২ রান নিয়ে প্রথম দিনের খেলা শেষ করেছে স্বাগতিকরা। শ্রীলঙ্কার প্রথম ইনিংসের চেয়ে এখনো তারা পিছিয়ে আছে ২৪৮ রানে।
প্রথম দিন শেষে নিজেদের এগিয়ে রাখছেন সেঞ্চুরিয়ান কামিন্দু মেন্ডিস, 'হ্যাঁ, আমি মনে করি আমরা এগিয়ে আছি। যদি আমরা ১-২টি উইকেট কাল সকালে নিয়ে নিতে পারি, তাহলে আমরা আরও ভালো অবস্থানে থাকব।'
প্রথম দিন পতন হওয়া ১৩ উইকেটের ১০টিই নিয়েছেন পেসাররা। টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি পাওয়া কামিন্দুর মতে, উইকেট পেসারদের দিকে হাত বাড়িয়ে দিয়েছে।
তিনি বলেছেন, 'এটা পেসারদের জন্য ভালো উইকেট। তারা (বাংলাদেশ) ৫ উইকেট নিয়ে ফেলেছে শুরুতেই। পরে তারা ব্যাটিংয়ে নেমেও ৩০ রানের মধ্যে ৩ উইকেট হারিয়েছে। ফলে আমি মনে করি এটা পেসারদের জন্য ভালো উইকেট।
যদি আমরা সকালে আরও কয়েকটি উইকেট তুলে নিতে পারি, তাহলে আরো এগিয়ে যেতে পারব আমরা।'
ধনঞ্জয়া ডি সিলভার সঙ্গে কামিন্দুর ষষ্ঠ উইকেট জুটি থেকে শ্রীলঙ্কা পায় ২০২ রান। জুটির সময় অধিনায়কের সঙ্গে কী কথা হচ্ছিল প্রশ্নে কামিন্দু বলেন, 'এটা ব্যাটিংয়ের জন্য সহজ উইকেট নয়। আমরা ৫৭ রানে ৫ উইকেট হারিয়েছিলাম। আমরা লম্বা সময় ব্যাটিং করা নিয়ে আলোচনা করেছি।
আমাদের প্রথমে থিতু হওয়া দরকার ছিল এবং তারপর স্কোরবোর্ড সচল রাখা। উইকেটে আমরা এটাই করেছি।'
কমেন্ট