শিগগিরই ইরান সংঘাত শেষ হবে, চুক্তির জন্য মরিয়া ইরান: দাবি ট্রাম্পের
শিরোপার দুয়ারে ম্যানচেস্টার সিটি, চাপ অনুভব করছেন গার্দিওলা
টটেনহামের মাঠ মানেই ম্যানচেস্টার সিটির কাছে অপয়া। সবশেষে চার লিগ ম্যাচে এই মাঠে জয় পাওয়া তো দূরে থাক, গোলও করতে পারেনি ম্যানসিটি। সেই মাঠেই কিনা গত রাতে এসে মহা গুরুত্বপূর্ণ জয়। ২-০ গোলের সেই জয় পেপ গার্দিওলার দলকে নিয়ে গেছে টানা চতুর্থ শিরোপার দুয়ারে।
৩৭ ম্যাচ শেষে সিটিজেনদের পয়েন্ট ৮৮। ২ পয়েন্ট কম নিয়ে দুইয়ে আর্সেনাল। লিগের শেষ রাউন্ডে ওয়েস্ট হামের বিপক্ষে খেলবে আর্লিং হালান্ডরা। এই ম্যাচ জিতলেই শিরোপা উৎসব করবে তারা।
যা এর আগে প্রিমিয়ার লিগের আর কোনো ক্লাব পারেনি। এমনকি আর্সেনাল যদি নিজেদের ম্যাচে পয়েন্ট হারায়, তবে ওয়েস্ট হামের কাছে হারলেও সমস্যা হবে না গার্দিওলার দলের।
প্রতিপক্ষের মাঠে প্রথমার্ধে সেভাবে জ্বলে উঠতে পারেনি সিটির ফুটবলাররা। তবে দ্বিতীয়ার্ধে ভিন্ন রূপে দেখা মেলে তাদের।
৫১ মিনিটে দলকে এগিয়ে নেন আর্লিং হালান্ড। এরপর যোগ করা মিনিটেও ব্যবধান বাড়ান নরওয়েজিয়ান ফরোয়ার্ড।
শিরোপার সুবাস পেলেও এখনো চাপ অনুভব করছেন সিটি বস পেপ গার্দিওলা, ‘লকার রুমে আমরা খুশি ছিলাম। তবে ওরা জানে, কাজ এখনো শেষ হয়নি। ওরা জানে, রবিবার কাজটা সহজ হবে না মোটেও।
আগে কোনো দল যা করতে পারেনি, তা করতে হলে ম্যাচটি জিততে হবে আমাদের।’
টেনিস কোর্টের সার্ভ করার আগে খেলোয়াড়রা যে চাপে থাকেন সেই উদাহরণ টেনে গার্দিওলা বলেছেন, ‘টেনিস খেলোয়াড়রা যেমন বলে থাকেন, ‘উইম্বলডন জয়ের জন্য এই সার্ভ করা’, লিগের শেষ ম্যাচটি এ রকম, সবচেয়ে কঠিন। এ জন্যই আমরা কথা বলছি ও আলোচনা করছি যেন সবাই স্বাছন্দ্যে থাকে এবং যার যা করা দরকার, তা যেন করতে পারে।'
কমেন্ট