প্রথম রাউন্ডেই বিদায় নাদাল

প্রথম রাউন্ডেই বিদায় নাদাল

ফ্রেঞ্চ ওপেনের প্রথম রাউন্ড থেকে বিদায় নিলেন ক্লে কোর্টের সম্রাট রাফায়েল নাদাল । রোঁলা গারোতে আলেক্সান্দার জাভেরেভ সরাসরি সেটে হারিয়েছেন এই স্পেনিশকে। গ্র্যান্ড স্ল্যাম ক্যারিয়ারে এটি তার দ্বিতীয়বারের মতো ১ম রাউন্ড থেকে বিদায়। এর আগে, ২০১৩ উইম্বলডনে ১ম রাউন্ডে হেরে বাদ পড়েছিলেন নাদাল।

 
তবে লম্বা ইনজুরিতে ভোগা নাদাল এদিন খুব বেশি লড়াই করতে পারেনি। ৬-৩ গেমের সহজ জয় তুলে নেন জাভেরেভ। ইন্জুরি থেকে ফিরে এখনো নিজেকে হারিয়ে খুঁজছেন নাদ্ল।

তবে দ্বিতীয় সেটে ঘুরে দাঁড়িয়ে দারুন লড়াই করেন নাদাল।

তবে টাইব্রেকারে হেরে যান ৩৮ বছর বয়সি এই এই তারকা। তৃতীয় সেটেও খুব বেশি লড়াই হয়নি। ১ম সেটের মতো ৬-৩ গেমের জয়ে নাদালকে ছিটকে দিয়ে দ্বিতীয় রাউন্ডে পৌঁছান জাভেরেভ। ফ্রেঞ্চ ওপেনে ১১৬তম ম্যাচে এ নিয়ে চতুর্থবার হারলেন নাদাল।

চ্যাম্পিয়ন হয়েই পিএসজি অধ্যায় শেষ করলেন এমবাপ্পে পরবর্তী

চ্যাম্পিয়ন হয়েই পিএসজি অধ্যায় শেষ করলেন এমবাপ্পে

কমেন্ট