আর্জেন্টিনায় নিজের ভবিষ্যৎ নিয়ে যা বললেন স্কালোনি

আর্জেন্টিনায় নিজের ভবিষ্যৎ নিয়ে যা বললেন স্কালোনি

গত বছর বিশ্বকাপ বাছাই চলাকালীন লিওনেল স্কালোনি জানিয়েছিলেন, আর্জেন্টিনার দায়িত্ব আর চালিয়ে যেতে পারছেন না তিনি। এরপর নানা জল্পনা-কল্পনার পর লিওনেল মেসিদের দায়িত্বে থেকে গেছেন বিশ্বকাপজয়ী এই কোচ। এবার আরও সুখবর দিলেন স্কালোনি। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) যতদিন চাইবে ততদিন জাতীয় দলের হয়ে কাজ করে যাবেন জানালেন তিনি।

কোপা আমেরিকার আগে আর্জেন্টিনার ফুটবলের জন্য সুখবরই বটে। 
গত নভেম্বরে বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিলকে ১-০ গোলে হারানোর পর স্কালোনি জানিয়েছেন, কোচের পদ থেকে সরে দাঁড়ানোর কথা ভাবছেন। এরপর একাধিক বৈঠকের পর স্কালোনি সিদ্ধান্ত নেন, কোপা আমেরিকা পর্যন্ত কাজ চালিয়ে যাবেন। এবার জানালেন, এই আসরের পরও মেসিদের দায়িত্বে থাকতে চান তিনি।

স্কালোনি বলেছেন,'বছরটা তেমন ভালো কাটেনি এবং আমি অনুভব করছিলাম এখানেই থেমে যাওয়ার সময়। নিজের সব প্রাণশক্তি নিয়ে আজ আমি এখানে, সত্যি বলতে কী নভেম্বরে ব্যাপারটা তেমন ছিল না। যত দিন এএফএ প্রেসিডেন্ট চাইবেন এখানে আমি থাকি, থাকব।'
জাতীয় দলে থাকা অবস্থায় চোটে পড়েন লিওনেল মেসি।

ইন্টার মায়ামির হয়েও কয়েকটি ম্যাচ খেলতে পারেননি চোটের কারণে এরপরও ক্লাব ফুট  আর্জেন্টিনা কিংবদন্তির সবশেষ ফিটনেস নিয়ে কথা বলেছেন স্কালোনি,'ভালো ব্যাপার যে মায়ামিতে সে নিয়মিত খেলছে, বিশেষ করে ইনজুরি থেকে সেরে ওঠার পর। সে ফুল ফিট আছে। আগামীকাল সে দলের সঙ্গে অনুশীলনে যোগ দেবে।'
আগামী ৯ জুন প্রীতি ম্যাচে একুয়েডরের মুখোমুখি হবে আর্জেন্টিনা। এর পাঁচ দিন পর তারা খেলবে গুয়েতেমালার বিপক্ষে।

এরপর ২০ জুন কোপা আমেরিকায় নিজেদের প্রথম ম্যাচে কানাডার বিপক্ষে খেলবে স্কালোনির দল। ‘এ’ গ্রুপে তাদের বাকি দুই দুই প্রতিপক্ষ চিলি ও পেরু।

বিশ্বকাপে বাংলাদেশকে হারাবে নেদারল্যান্ডস: ইয়ান বিশপ পরবর্তী

বিশ্বকাপে বাংলাদেশকে হারাবে নেদারল্যান্ডস: ইয়ান বিশপ

কমেন্ট