বিশ্বকাপজয়ী অধিনায়ককে দিয়ে পানি টানাল অস্ট্রেলিয়া

বিশ্বকাপজয়ী অধিনায়ককে দিয়ে পানি টানাল অস্ট্রেলিয়া

ওমানের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচে একাদশে ছিলেন না অস্ট্রেলিয়ার টেস্ট ও ওয়ানডে দলের অধিনায়ক প্যাট কামিন্স। বিশ্রামে রাখা হয় এই ম্যাচে। কামিন্সবিহীন ম্যাচে ৩৯ রানে জয়ে বিশ্বকাপে শুভ সূচনা করেছে অজিরা। নিজেদের প্রথম ম্যাচেই ওমানকে সহজেই হারিয়েছে তারা।

এবারের বিশ্বকাপে ফেবারিটদের কাতারে রাখা হয়েছে অস্ট্রেলিয়াকে। ওমানের বিপক্ষে বিশ্রামে রাখা হলেও মাঠে টুয়েলভ ম্যান হিসেবে ছিলেন কামিন্স। ড্রিঙ্কস বিরতিতে দলের জন্য মাঠে পানি নিয়ে এসেছেন ওয়ানডে ও টেস্ট বিশ্বকাপ জয়ী এই অধিনায়ক। বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে অস্ট্রেলিয়া।

সেই ম্যাচে হয়তো মাঠে ফিরবেন কামিন্স।
এদিকে ওমানের বিপক্ষে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নামে অস্ট্রেলিয়া। শুরুতে কিছুটা চাপে পড়লেও, স্টয়নিস ও ওয়ার্নারের জোড়া অর্ধশতকে ১৬৪ রানের পুঁজি পায় অজিরা। জবাব দিতে নেমে নির্ধারিত ওভার খেলে ৯ উইকেটে ১২৫ আটকে দেয় ওমানের ইনিংস।

স্বীকৃত টি-টোয়েন্টিতে এদিন ৩০০ উইকেট পার করেছেন অজি স্পিনার জাম্পা। এছাড়াও, অস্ট্রেলিয়ার হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অ্যারন ফিঞ্চকে পেছনে ফেলে সর্বোচ্চ রানের তালিকায় শীর্ষে উঠেছেন ডেভিড ওয়ার্নার।   

সব নাটকের অবসান, অবশেষে রিয়ালে এমবাপ্পে পরবর্তী

সব নাটকের অবসান, অবশেষে রিয়ালে এমবাপ্পে

কমেন্ট