পাকিস্তানকে হারিয়ে চমক দিতে চায় যুক্তরাষ্ট্র

পাকিস্তানকে হারিয়ে চমক দিতে চায় যুক্তরাষ্ট্র

স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচ দিয়ে আজ (৬ জুন) টি-টোয়েন্টি বিশ্বকাপ যাত্রা শুরু করতে যাচ্ছে পাকিস্তান। প্রথমবারের মত টি-টোয়েন্টি ফরম্যাটে মুখোমুখি হবে পাকিস্তান ও যুক্তরাষ্ট্র। নিজেদের দ্বিতীয় ম্যাচে শক্তিশালী পাকিস্তানকে হারিয়ে চমক দিতে চায় যুক্তরাষ্ট্র। ডালাসের গ্রান্ড প্রেইরি স্টেডিয়ামে ‘এ’গ্রুপের ম্যাচে রাত ৯টা ৩০ মিনিটে শুরু হবে খেলাটি।

স্বাগতিক দেশ হিসেবে প্রথম বিশ্বকাপ খেলতে নেমেই দারুন শুরু করেছে যুক্তরাষ্ট্র। কানাডার বিপক্ষে ৭ উইকেটে জয় তুলে নেয় তারা। 
কানাডার বিপক্ষে দুর্দান্ত জয়ের পর পাকিস্তান ও ভারতকে হারানোর ঘোষনা দেন যুক্তরাষ্ট্রের অধিনায়ক মোনাঙ্ক প্যাটেল,‘যেভাবে খেলেছি, সেভাবে বাকী ম্যাচগুলো খেলে যেতে চাই। পাকিস্তান বা ভারত, দুইদলের বিপক্ষেই ভয়ডরহীন ক্রিকেট খেলবো আমরা।

জয়ের জন্য নিজেদের উজাড় করে দিব।’
নিজেদের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানকে হারাতে বিশেষ কিছু পরিকল্পনা সাজিয়েছে যুক্তরাষ্ট্র। মাঠের লড়াইয়ে সেগুলো কাজে লাগাতে মরিয়া তারা। দলনেতা প্যাটেল বলেন, ‘পাকিস্তানের বিপক্ষে ম্যাচ নিয়ে আমাদের বেশ কিছু পরিকল্পনা আছে।

পরিকল্পনাগুলো মাঠে বাস্তবায়নই করাই এখন মূল লক্ষ্য। জয়ের ধারা অব্যাহত রাখতেই মাঠে নামবো আমরা। প্রতিপক্ষকে এক বিন্দু ছাড় দিতে রাজি না আমরা। নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে, আমরাই জিতব।’
তবে কাগজে-কলমে ফেবারিট পাকিস্তান এ বছর চারটি টি-টোয়েন্টি সিরিজ খেলেছে ।

এরমধ্যে দু’টিতে হার, একটিতে জয় ও ড্র করেছে তারা। বিশ্বকাপের আগে ইংল্যান্ডের মাটিতে চার ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে হেরে যায় বাবরের দল।
বিশ্বকাপের আগে আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সিরিজ থাকায় কোন অফিসিয়াল প্রস্তুতি ম্যাচ খেলেনি পাকিস্তান। তাই সর্বশেষ দুই সিরিজে খেলার অভিজ্ঞতা নিয়ে বিশ্বকাপ শুরু করতে যাচ্ছে তারা। 
যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচ নিয়ে পাকিস্তান অধিনায়ক বাবর বলেন,‘আমরা জয় দিয়ে বিশ্বকাপ শুরু করতে চাই। প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র ভালো ছন্দে আছে। ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে সিরিজ জয়ের পর, বিশ্বকাপেও ভালো শুরু করেছে। নিজেদের কন্ডিশনের সুবিধা ভালোভাবে কাজে লাগিয়েছে তারা। যুক্তরাষ্ট্রের বিপক্ষে জয় পেতে হলে আমাদের সেরা ক্রিকেট খেলতে হবে।’

বিশ্বকাপজয়ী অধিনায়ককে দিয়ে পানি টানাল অস্ট্রেলিয়া পরবর্তী

বিশ্বকাপজয়ী অধিনায়ককে দিয়ে পানি টানাল অস্ট্রেলিয়া

কমেন্ট