টি-টোয়েন্টিতে নতুন রেকর্ড ফার্গুসনের

টি-টোয়েন্টিতে নতুন রেকর্ড ফার্গুসনের

টি-টোয়েন্টিতে দ্বিতীয় খেলোয়াড় হিসেবে চার ওভার বল করে চারটি মেডেন নেয়ার কৃতিত্ব অর্জন করেছেন নিউজিল্যান্ডের পেসার লকি ফার্গুসন। বিশ্বকাপে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে পাপুয়া নিউ গিনির বিপক্ষে এই রেকর্ড গড়েন তিনি।

পাপুয়া নিউগিনির বিপক্ষে ৪ ওভার বল করে কোনো রান দেননি ফার্গুসন। নিয়েছেন তিনটি উইকেট।

 
এর আগে চার ওভার বল চার মেডেন নেয়ার রেকর্ড ছিল কানাডার বর্তমান অধিনায়ক সাদ বিন জাফরের। ২০২১ সালে পানামার বিপক্ষে আমেরিকা অঞ্চলের টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে রেকর্ডটি গড়েছিলেন সাদ। ৪ ওভারে ৪ মেডেন নিয়ে ২টি উইকেট নিয়েছিলেন তিনি।

 

অবশ্য বিশ্বকাপে ৪ ওভারে ৪ মেডেন নেয়ার রেকর্ড এটাই প্রথম।

 
আউট করেছেন আসাদ বালা, চার্লস আমিনি ও  চ্যাড সোপারকে। পাপুয়া নিউগিনি ১৯.৪ ওভারে ৭৮ রানে অলআউট হয়।

 

 
 
নেপালকে উড়িয়ে বিশ্বকাপের সুপার এইটে বাংলাদেশ পরবর্তী

নেপালকে উড়িয়ে বিশ্বকাপের সুপার এইটে বাংলাদেশ

কমেন্ট