রুমানিয়াকে হারিয়ে নতুন জীবন পেয়েছেন বেলজিয়াম

রুমানিয়াকে হারিয়ে নতুন জীবন পেয়েছেন বেলজিয়াম

ফিফা র্যাংকিংয়ে বরাবর উপরের দিকে থাকে বেলজিয়ামের নাম। র্যাংকিংয়ে তিন নম্বরে থেকে খেলছে এবারের ইউরো চ্যাম্পিয়নশিপেও। কিন্তু জার্মানির আসরে শুরুটা দু:স্বপ্নের মতো হয়েছিল তারকা খচিত বেলজিয়ামের। বড় অঘটনের শিকার হয়ে নিজেদের প্রথম ম্যাচে তারা হেরে বসে স্লোভাকিয়ার কাছে।

টিকে থাকতে হলে রুমানিয়ার বিপক্ষে জিততেই হতো ডমেনিকো টেডেসকোর দলকে। টিকে থাকার ওই লড়াইয়ে ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছেন কেভিন ডি ব্রুইনরা।  
রুমানিয়ার বিপক্ষে বেলজিয়ামের জয় গ্রুপ ‘ই’ উন্মুক্ত হয়ে গেছে সবার জন্য। চার দলের যে কেউ-ই উঠতে পারের শেষ ষোলোতে।


দুই ম্যাচ শেষে রুমানিয়া, বেলজিয়াম, স্লোভাকিয়া এবং ইউক্রেন সবার নামের পাশে সমান তিন পয়েন্ট। দুই রাউন্ডের খেলার পর পয়েন্ট টেবিলের এমন চিত্র ইউরো চ্যাম্পিয়নশিপে দেখা যায়নি এর আগে কখনই। 


শেষ রাউন্ডে বেলজিয়াম খেলবে ইউক্রেনের বিপক্ষে আর রুমানিয়া মুখোমুখি হবে স্লোভাকিয়ার। ওই লড়াইয়ে ড্র করে চার পয়েন্ট অর্জন করে নকআউটের টিকিট কাটার সুযোগ যেমন থাকছে আবার একই পয়েন্ট নিয়ে আছে বিদায়ের প্রবল শঙ্কাও।

হোপ তাণ্ডবে দাপুটে জয়ে ঘুরে দাঁড়াল ওয়েস্ট ইন্ডিজ পরবর্তী

হোপ তাণ্ডবে দাপুটে জয়ে ঘুরে দাঁড়াল ওয়েস্ট ইন্ডিজ

কমেন্ট