বিশ্বকাপে বাজে পারফরম্যান্স, অস্ট্রেলিয়া দলে পরিবর্তন চান কিংবদন্তি

বিশ্বকাপে বাজে পারফরম্যান্স, অস্ট্রেলিয়া দলে পরিবর্তন চান কিংবদন্তি

আইসিসির রেকর্ড সর্বোচ্চ শিরোপা জয়ী দল অস্ট্রেলিয়া। অতীত টি-টোয়েন্টি বিশ্বকাপও জিতেছে অস্ট্রেলিয়া। কিন্তু সদ্য শেষ হওয়া এবারের আসরে আফগানিস্তানের বিপক্ষে সুপার এইটের ম্যাচে হেরে সেমিফাইনালের আগেই বিদায় নেয় তারা।   

টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালের আগে অস্ট্রেলিয়া বিদায় নেওয়ায় হতাশ দলটির কিংবদন্তি ক্রিকেটার স্টিভ ওয়াহ। তিনি বলেছেন, টি-টোয়েন্টি ক্রিকেটে আমাদের পুনরায় শুরু করা প্রয়োজন। দলে যে পরিমাণ মেধাবী খেলোয়াড় আছে, আমাদের আরও ভালো খেলা উচিৎ ছিল।

 

তিনি আরও বলেন, দলে অনেক ভালো খেলোয়াড় আছে যারা পর্যাপ্ত খেলার সুযোগ পায়নি। জ্যাক ফ্রেজার ম্যাকগার্ককে বিশ্বকাপে নেওয়া উচিৎ ছিল। কারণ সে খেলার জন্য পুরোপুরি প্রস্তুত ছিল। অথচ তাকে নেওয়া হয়নি।

৫৯ বছর বয়সী অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক আরও বলেন, আফগানিস্তানের বিপক্ষে মিচেল স্টার্ককে না রাখাটাও উচিৎ হয়নি। জশ ইংলিস একটি ম্যাচও খেলার সুযোগ পেল না। আমার মনে হয় ওয়ানডে দলের কোচদের বাদ দিয়ে কয়েকজন ভিন্ন কোচকে নিয়ে আমাদের টি-টোয়েন্টিতে নতুন করে শুরু করা প্রয়োজন। একদম তরতাজা কিছু চোখ, যারা এখানে এসে কিছু পরিবর্তন করবে। আমাদের নতুন কিছু খেলোয়াড়ও প্রয়োজন এই ফরম্যাটে।

বাংলাদেশের সঙ্গে সিরিজ খেলতে চায় অস্ট্রেলিয়া পরবর্তী

বাংলাদেশের সঙ্গে সিরিজ খেলতে চায় অস্ট্রেলিয়া

কমেন্ট