চ্যাম্পিয়ন্স ট্রফিতে কার নেতৃত্বে খেলবে ভারত, জানাল বোর্ড

চ্যাম্পিয়ন্স ট্রফিতে কার নেতৃত্বে খেলবে ভারত, জানাল বোর্ড

টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে ফুরফুরে মেজাজে রয়েছে ভারতীয় ক্রিকেট দল। বিশ্বকাপজয়ী অধিনায়ক রোহিত শর্মাসহ ভারতীয় দলের অনেক তারকা ক্রিকেটাররা ছুটির আমেজে আছেন।

আগামী বছরের ফেব্রুয়ারিতে পাকিস্তানে হওয়ার কথা চ্যাম্পিয়ন্স ট্রফি। আইসিসির এই টুর্নামেন্টে অংশ নিতে পাকিস্তান সফরে ভারতীয় ক্রিকেট দল যাবে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে।

সীমান্ত সমস্যার কারণে ভারতীয় ক্রিকেট দল পাকিস্তান সফরে না গেলেও চ্যাম্পিয়ন্স ট্রফি কিন্তু বসে থাকবে না। হয়তো ভারতের খেলাগুলো নিরপেক্ষ কোনো ভেন্যুতে হবে। সেটা হতে পারে আরব আমিরাতে।

তবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত কার নেতৃত্বে খেলবে, সে সম্পর্কে আপডেট দিলেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সচিব জয় শাহ।

তিনি জানিয়েছেন, আগামী দিনে ভারতীয় দল রোহিত শর্মার নেতৃত্বে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি এবং টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলবে। আমরা আশাবাদী আগামী দিনে এই দুটি টুর্নামেন্টেও ভারতীয় দল চ্যাম্পিয়ন হবে।

তিনি আরও বলেন, টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পর আমাদের পরবর্তী লক্ষ্য বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ও চ্যাম্পিয়ন্স ট্রফি। রোহিতের অধিনায়কত্বে আমাদের পূর্ণ আস্থা রয়েছে। 

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ৮টি দল দুটি গ্রুপে ভাগ হয়ে খেলবে। এ-গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান, বাংলাদেশ ও নিউজিল্যান্ড। বি-গ্রুপে রয়েছে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও আফগানিস্তান। চ্যাম্পিয়ন্স ট্রফি হবে ওয়ানডে ফরম্যাটে।

রদ্রিগেজ জাদুতে সেমিতে কলম্বিয়া পরবর্তী

রদ্রিগেজ জাদুতে সেমিতে কলম্বিয়া

কমেন্ট