সাকিবের পাকিস্তান সফরে থাকা নিয়ে ধোঁয়াশা
গ্লোবাল টি-টোয়েন্টি লিগে খেলতে এখন কানাডায় আছেন সাকিব আল হাসান। আগামী ১২ আগস্ট পর্যন্ত তাকে এনওসি বা ছাড়পত্র দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আগামী ১৩ আগস্ট জাতীয় দলের ক্যাম্প যোগ দেওয়া কথা তাঁর। তবে দেশের চলমান পরিস্থিতিতে সাকিব দেশে ফিরবেন কিনা সেনিয়ে প্রশ্ন উঠেছে।
এমন এক প্রশ্নে আসন্ন পাকিস্তান সফরে সাকিবের খেলা নিয়ে ধোঁয়াশা পাওয়া গেল শাহরিয়ার নাফিসের কন্ঠে।
আজ মিরপুরে ক্রিকেট পরিচালনা বিভাগের ইনচার্জ বলেন, ‘বিসিবির নির্বাচক কমিটি এখন পর্যন্ত কিন্তু দল ঘোষণা করেনি। দল ঘোষণার পর সে যদি দলে থাকে, তখন একরকম। আর যদি দলে না থাকে তখন তো তার এনওসির কোনো বিষয় আসছে না।
’
শোনা যাচ্ছে, আসন্ন পাকিস্তান সফরের দুই টেস্টের সময় ছুটি নিতে পারেন সাকিব। অভিজ্ঞ এই ক্রিকেটারের পরিকল্পনা জানতে তাঁর সঙ্গে যোগাযোগ করবে বিসিবি। নাফিস বলেন, ‘১৩ অগাস্ট তাঁর আমাদের কাছে রিপোর্ট করার কথা। আজকে ৭ অগাস্ট।
তার আরও ২-৩ ম্যাচ (ফ্র্যাঞ্চাইজি লিগে) রয়েছে। আমরা তাঁর সঙ্গে যোগাযোগ করব। তাঁর পরিকল্পনা জানার চেষ্টা করব।’
এদিকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন গতকাল সংসদ ভেঙে দেওয়ার পর এখন আর সাকিব সাংসদ নন। বাঁহাতি এই অলরাউন্ডারকে এখন শুধুই ক্রিকেটার।
কমেন্ট