সারা দেশে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে উদ্যোগ নিয়েছে সরকার : জ্বালানিমন্ত্রী
‘মাস্ট-উইন’ ম্যাচে এক পরিবর্তন নিয়ে একাদশ ঘোষণা ইংল্যান্ডের
অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাশেজ সিরিজের তৃতীয় টেস্টের জন্য নিজেদের একাদশ ঘোষণা করেছে বেন স্টোকসের নেতৃত্বাধীন ইংল্যান্ড দল। সিরিজে ২-০ ব্যবধানে পিছিয়ে থাকা ইংল্যান্ড এই ‘মাস্ট-উইন’ ম্যাচে মাত্র একটি পরিবর্তন এনেছে। পেস আক্রমণে গোস আটকিনসনের জায়গায় দলে ফিরেছেন জশ টাং।
ইএসপিএনক্রিকইনফোর তথ্য অনুযায়ী, অ্যাডিলেড ওভালের উইকেটকে এই সিরিজের সবচেয়ে স্পিন-বান্ধব মনে করা হলেও ইংল্যান্ড দলে স্পিনার শোয়েব বশিরকে অন্তর্ভুক্ত করা হয়নি।
কোচ ব্রেন্ডন ম্যাককালাম ও অধিনায়ক বেন স্টোকস আগেই টপ অর্ডারের ওপর আস্থা রাখার ইঙ্গিত দিয়েছিলেন, যার প্রতিফলন দেখা গেছে একাদশ নির্বাচনে।
চলতি অ্যাশেজ সফরে গাস অ্যাটকিনসনের পারফরম্যান্স ছিল হতাশাজনক। তিনি ৫৪ ওভারে মাত্র তিনটি উইকেট নিয়েছেন। এই কারণে তাকে বাইরে রেখে দলে সুযোগ পেয়েছেন জশ টাং।
২০২৩ সালে টেস্ট অভিষেকের পর এটি টাংয়ের সপ্তম টেস্ট। এখন পর্যন্ত ৩১টি উইকেট নিয়ে তার গড় ৩০। অস্ট্রেলিয়ার বিপক্ষে আগের অ্যাশেজে লর্ডসে খেলেছিলেন টাং, যেখানে তিনি পাঁচটি উইকেট নেন এবং স্টিভ স্মিথকে দুইবার আউট করেন। সাম্প্রতিক সময়ে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে ১৯ উইকেট নিয়ে ইংল্যান্ডের শীর্ষ উইকেটশিকারি ছিলেন তিনি।
অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাডিলেড টেস্টে ইংল্যান্ডের একাদশ :
জ্যাক ক্রলি, বেন ডাকেট, অলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস (অধিনায়ক), জেমি স্মিথ (উইকেটকিপার), উইল জ্যাকস, ব্রাইডন কার্স, জফরা আর্চার ও জশ টং।
কমেন্ট