টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের দল ঘোষণা

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের দল ঘোষণা

সবকিছু ঠিক থাকলে আগামী মাসের ৭ তারিখ ভারতে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। টুর্নামেন্টের যৌথ আয়োজক শ্রীলংকা। এই দুই দেশে হবে খেলা।

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে আজ রোববার দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত ১৫ সদস্যের দলে অধিনায়ক করা হয়েছে লিটন দাস। আর সহ-অধিনায়ক হিসেবে রয়েছেন সাইফ হাসান। তবে স্কোয়াডে জায়গা হয়নি নাজমুল হোসেন শান্তর।

এছাড়া দলে জায়গা হয়নি উইকেটরক্ষক ব্যাটসম্যান জাকের আলী অনিকের। এই দলে নেই পেসার রিপন মন্ডল। ১৫ জনের স্কোয়াডে পাঁচজন পেসারকে রেখেছেন নির্বাচকরা। 

১৫ জনের স্কোয়াডে আছেন- লিটন দাস (অধিনায়ক), সাইফ হাসান (সহ-অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, সাইফুদ্দিন ও শরীফুল ইসলাম।

আইপিএলের এবারের আসরে খেলা হচ্ছে না মোস্তাফিজের পরবর্তী

আইপিএলের এবারের আসরে খেলা হচ্ছে না মোস্তাফিজের

কমেন্ট