অস্ট্রেলিয়াকে বিদায় করে সুপার এইটে, গ্রুপসেরার পথে শ্রীলংকা-জিম্বাবুয়ে
টি-টোয়েন্টি বিশ্বকাপের হট ফেভারিট অস্ট্রেলিয়া। ২০২১ সালে নিউজিল্যান্ডকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম শিরোপা জয়ের স্বাদ পায় অস্ট্রেলিয়া।
বিশ্বকাপের চলমান ১০ম আসরেও ফেভারিটের তালিকায় ছিল অস্ট্রেলিয়া ক্রিকেট দল। কিন্তু গ্রুপপর্বে তুলনামূলক দুর্বল দল জিম্বাবুয়ে এবং সাবেক চ্যাম্পিয়ন শ্রীলংকার বিপক্ষে হেরে সুপার এইটের আগেই বিদায় নেয় অস্ট্রেলিয়া।
অস্ট্রেলিয়ার মতো সাবেক চ্যাম্পিয়ন দলকে হারিয়ে সুপার এইটে উঠে যাওয়া শ্রীলংকা ও জিম্বাবুয়ে আজ গ্রুপপর্বের সেরা হওয়ার লড়াইয়ে মুখোমুখি।
বৃহস্পতিবার শ্রীলংকার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করছে স্বাগতিকরা। প্রথমে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা করেছে লংকানরা। উদ্বোধনী জুটিতে ৫ ওভার তথা ৩০ বলে ৫৪ রান করেন দুই ওপেনার পাথুম নিশাঙ্কা ও কুশাল পেরেরা। ১৪ বলে চার বাউন্ডারিতে ২২ রান করে ফেরেন কুশাল পেরেরা।
ওয়ান ডাউনে খেলতে নেমে ২০ বলে ১৪ রানে ফেরেন কুশাল মেন্ডিস। ইনিংস ওপেন করতে নেমে ব্যাটিং তাণ্ডব চালিয়ি দলীয় ১০৮ রানে ফেরেন নিশাঙ্কা। আগের ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে সেঞ্চুরি করে দলকে সুপার এইটে তুলে দেওয়া এই ওপেনার আজও দুর্দান্ত ব্যাটিং করেন। এদিন তিনি ৪১ বলে ৮টি বাউন্ডারির সাহায্যে ৬২ রান করে ফেরেন।
কমেন্ট