এমবাপ্পেকে দলে নিয়ে বিতর্ক, ব্যাখ্যা দিলেন দেশম
চোটের কারণে সাম্প্রতিক সময়ে সীমিত ম্যাচ খেলার পরও বিলিয়ান এমবাপ্পেকে জাতীয় দলে ডাকায় আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। তবে এই সিদ্ধান্তের পক্ষে দৃঢ় অবস্থান নিয়েছেন ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম।
ব্রাজিল ও কলম্বিয়ার বিপক্ষে আসন্ন প্রীতি ম্যাচকে সামনে রেখে ঘোষিত দলে এমবাপ্পেকে রাখা হয়। হাঁটুর চোটের কারণে রিয়াল মাদ্রিদ তারকা এই ফরোয়ার্ড সম্প্রতি খুব বেশি সময় মাঠে থাকতে পারেননি, যা নিয়ে প্রশ্ন উঠেছে।
এমবাপ্পেকে দলে নেওয়ার বিষয়ে দেশম বলেন, ‘এটা একেবারেই সত্য নয় যে তাকে মার্কেটিংয়ের জন্য আনা হয়েছে। সে নিজেই এই ম্যাচগুলো খেলতে চায়।’
তিনি জানান, অ্যাতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ম্যাচের পর এমবাপ্পের শারীরিক অবস্থা মূল্যায়ন করা হবে। এরপরই সিদ্ধান্ত নেওয়া হবে তিনি কতটা সময় খেলবেন।
আগামী ২৬ মার্চ ব্রাজিল এবং ২৯ মার্চ কলম্বিয়ার বিপক্ষে যুক্তরাষ্ট্রে প্রীতি ম্যাচ খেলবে ফ্রান্স।
দলে তৃতীয় গোলরক্ষক হিসেবে লুকাস শেভালিয়েকে অন্তর্ভুক্ত করাও আলোচনা তৈরি করেছে।
এ বিষয়ে দেশম বলেন, ‘এটা তার প্রতি মানবিক দৃষ্টিভঙ্গি থেকে নেওয়া সিদ্ধান্ত। সামনে কী হবে জানি না, তবে তাকে দলে রাখা গুরুত্বপূর্ণ মনে হয়েছে।
কমেন্ট