বিশ্বকাপ স্বপ্ন বাঁচিয়ে রাখতে হঠাৎ অস্ত্রোপচার করালেন নেইমার
২০২৬ বিশ্বকাপ স্বপ্ন বাঁচিয়ে রাখতে এক নতুন লড়াই শুরু করেছেন ব্রাজিলিয়ান তারকা ফুটবলার নেইমার জুনিয়র। সম্প্রতি নিজের শারীরিক ফিটনেস পুনরুদ্ধারে আবার হাঁটুর অস্ত্রোপচার করিয়েছেন তিনি। বিশ্বকাপে ব্রাজিল জাতীয় দলে পুনরায় জায়গা করে নিতে আবার অপারেশনের টেবিলে ঢুকলেন এই ব্রাজিলিয়ান তারকা।
বিশ্বকাপ দলে জায়গা পেতে এটিই তার শেষ চেষ্টা।
নিজের শেষ বিশ্বকাপে দলে থাকতে তার হাতে যা করার আছে তার সবকিছু দিয়েই শেষ চেষ্টা চালিয়ে যাচ্ছে তিনি।
তাই শেষমেষ আবার হাঁটুতে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিয়েছেন সান্তোস তারকা। কুয়েঙ্কার বিপক্ষে কোপা সুদামেরিকানার প্রথম ম্যাচের আগে সংবাদ সম্মেলনে সান্তোস ম্যানেজার কুকা'র মন্তব্য প্রকাশ করেছে স্প্যানিশ দৈনিক ত্রুীড়া গণমাধ্যম মার্কা। তিনি বলেছেন, ‘এর আগে ফিফা আন্তর্জাতিক বিরতি চলাকালে নেইমার হাঁটুর অস্ত্রোপচার করিয়েছে।
সে বেশ কিছু দিন অনুশীলন করেনি। অস্ত্রোপচারের পর সেরে ওঠার জন্য সে কয়েকদিন বিশ্রাম নিয়েছিল।’
ডাক্তারের পরামর্শ নিয়ে ব্রাজিলিয়ান লিগের শেষে দিকে হাঁটুর অস্ত্রোপচারের এই সিদ্ধান্ত নিয়েছেন নেইমার।
মার্কার তথ্য অনুযায়ী, কয়েকমাস আগে হাঁটুর একটি বিশেষ অস্ত্রপাচার করেন।
এটি ছিল মূলত একটি 'রিজেনারেটিভ' পদ্ধতি, যেখানে তার নিজের রক্ত ব্যবহার করে হাঁটুর সূক্ষ্ম আঘাতগুলো নিরাময় এবং টিস্যু মজবুত করার চেষ্টা করা হয়েছে।
তাই ফিফা আন্তর্জাতিক বিরতির সময় এই চিকিৎসা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নেইমার। যাতে ফিট হয়ে বিশ্বকাপ দলে জায়গা করে নিতে পারেন। শতভাগ ফিট হতে বিশেষ
চিকিৎসা কর্মসূচি হাতে নিয়েছে। বিশ্বকাপ শুরুর মাসখানেক আগে যাতে কোচ আনচেলত্তিকে শতভাগ ফিটনেসের ভরসা দিয়ে বিশ্বকাপের ২৬ সদস্যের দলে জায়গা করে নিতে পারেন বলেও যোগ করে মার্কা।
কমেন্ট