২ যুগ পর ফের রোমানিয়া জাতীয় ফুটবল দলের দায়িত্বে কিংবদন্তি হ্যাজি

২ যুগ পর ফের রোমানিয়া জাতীয় ফুটবল দলের দায়িত্বে কিংবদন্তি হ্যাজি

রোমানিয়ার কিংবদন্তি ফুটবলার গিওর্গি হ্যাজি দ্বিতীয়বারের মতো জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব নিয়েছেন। দুই সপ্তাহ আগে মারা যাওয়া মিরচিয়া লুচেস্কুর স্থলাভিষিক্ত হয়েছেন হ্যাজি। এর মাধ্যমে দীর্ঘ ২৫ বছর পর আবারও রোমানিয়ার দায়িত্বে ফিরলেন হ্যাজি। 

৬১ বছর বয়সী হ্যাজিকে রোমানিয়ার সর্বকালের সেরা ফুটবলার হিসেবে বিবেচনা করা হয়।


১৯৯৪ বিশ্বকাপে তিনি দলকে কোয়ার্টার ফাইনালে তুলেছিলেন। সৃজনশীল আক্রমণাত্মক মিডফিল্ডার হিসেবে তিনি বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের হয়ে খেলেছেন। খবর ইএসপিএন
২০০১ সালে হ্যাজির প্রথম কোচিং মেয়াদ ছিল মাত্র তিন মাস। ২০০২ বিশ্বকাপের প্লে-অফে দলকে তুলতে ব্যর্থ হলে কোচের পদ থেকে অপসারিত হয়।

 

হওয়ার পর তার দায়িত্ব শেষ হয়।
এরপর তিনি রোমানিয়ার স্টিয়া বুখারেস্টে ও তুরস্কের ক্লাব- গ্যালাতাসাওে দায়িত্ব পালন করেছেন। যদিও রোমানিয়া ২০২৬ বিশ্বকাপে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপে অংশ নিচ্ছেনা।

প্লে-অফে তুরস্কের কাছে হারের পর লুচেস্কু অসুস্থ হয়ে কোচের পদ ছেড়ে দেন।


গত ৭ এপ্রিল ৮০ বছর বয়সে তার মৃত্যু হয়।
রোমানিয়া ফুটবল ফেডারেশনের এক বিবৃতিতে হ্যাজি বলেন, ‘খেলোয়াড় হিসেবে যেমন দেশের প্রতিনিধিত্ব করেছি, আবার সেই দায়িত্ব পাওয়া আমার জন্য সম্মানের এবং বড় একটি দায়িত্ব। আমি বিশ্বাস করি আমরা ভালো কিছু অর্জন করতে পারব। খেলোয়াড় হিসেবে যেমন পারফরম্যান্স করেছি, কোচ হিসেবেও তা করতে চাই। আমি নিশ্চিত আমরা সেরাদের কাতারে ফিরতে পারব।



রোমানিয়া সর্বশেষ ১৯৯৮ সালে বিশ্বকাপে খেলেছিল। ২০২৪ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে তারা শেষ ষোলোতে উঠলেও নেদারল্যান্ডসের কাছে হেরে যায়।

হ্যাজির অধীনে জুনে জর্জিয়া ও ওয়েলসের বিপক্ষে প্রীতি ম্যাচে মাঠে নামতে যাচ্ছে রোমানিয়া। সেপ্টেম্বর থেকে শুরু হওয়া নেশন্স লিগে রোমানিয়া খেলবে সুইডেন, বসনিয়া ও হার্জেগোভিনা এবং পোল্যান্ডের সঙ্গে একই গ্রুপে।

রোমানিয়া ফুটবল ফেডারেশন জানিয়েছে, ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত চুক্তি করেছেন হ্যাজি। তার লক্ষ্য হলো জাতীয় দলকে আবার বিশ্ব ফুটবলের অভিজাত পর্যায়ে ফিরিয়ে আনা।

ফেডারেশনের সভাপতি রাজভান বুরলিয়ানু বলেছেন, হ্যাজিকে আবারও কোচ হিসেবে ফেরাতে আমরা দীর্ঘদিন ধরে একাধিকবার চেষ্টা করেছি।

 

বার্সেলোনাতেই থাকতে চান হ্যান্সি ফ্লিক পরবর্তী

বার্সেলোনাতেই থাকতে চান হ্যান্সি ফ্লিক

কমেন্ট