চোটের কারণে এল ক্লাসিকোতে অনিশ্চিত ইয়ামাল,২০২৬ বিশ্বকাপে খেলতে পারবেন তো?

চোটের কারণে এল ক্লাসিকোতে অনিশ্চিত ইয়ামাল,২০২৬ বিশ্বকাপে খেলতে পারবেন তো?

চোটের কারণে অনিশ্চয়তায় পড়েছে লামিনে ইযামালের এল ক্লাসিকো খেলা। তরুণ এই তারকাকে নিয়ে এখন দুশ্চিন্তায় বার্সেলোনার সমর্থকরা। একই সঙ্গে প্রশ্ন উঠছে, ২০২৬ বিশ্বকাপে খেলতে পারবেন তো স্পেনের এই বিস্ময়বালক?

সেল্টার বিপক্ষে ম্যাচে পেনাল্টি নেওয়ার সময় চোট পান ইয়ামাল। এরপর থেকেই মাঠের বাইরে রয়েছেন ১৮ বছর বয়সী এই উইঙ্গার।


যদিও সাম্প্রতিক খবর বলছে, তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন এবং ইতোমধ্যে মাঠে অনুশীলন ও জিমে কাজ শুরু করেছেন।
তবে বার্সেলোনার মেডিকেল টিম এখনো তাকে পুরোপুরি ম্যাচ ফিট ঘোষণা করেনি। ফলে রিয়াল মাদ্রিদের বিপক্ষে গুরুত্বপূর্ণ এল ক্লাসিকোয় তার খেলা নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে।

এদিকে ইয়ামালের মূল লক্ষ্য এখন ২০২৬ বিশ্বকাপ।


স্পেনের স্কোয়াডে জায়গা ধরে রাখতে নিজের ফিটনেস নিয়ে কোনো ঝুঁকি নিতে চান না তিনি।
চলতি মৌসুমে দুর্দান্ত পারফরম্যান্সে বার্সেলোনার অন্যতম ভরসায় পরিণত হয়েছেন ইয়ামাল। তাই তাকে ছাড়া ক্লাসিকোয় নামা দলটির জন্য বড় ধাক্কা হতে পারে বলেই মনে করছেন ফুটবল বিশ্লেষকরা।

 

উইজডেনের ‘পিএসএল সেরা একাদশে’ নাহিদের নাম পরবর্তী

উইজডেনের ‘পিএসএল সেরা একাদশে’ নাহিদের নাম

কমেন্ট