বিশ্বকাপের আগে বার্সা ছাড়ছেন স্প্যানিশ তারকা আনসু ফাতি

বিশ্বকাপের আগে বার্সা ছাড়ছেন স্প্যানিশ তারকা আনসু ফাতি

একসময় যাকে বার্সেলোনার ভবিষ্যৎ তারকা হিসেবে দেখা হতো, সেই আনসু ফাতির কাতালান অধ্যায়ের সমাপ্তি এখন সময়ের অপেক্ষা মাত্র। বার্সেলোনা একাডেমি লা মাসিয়া থেকে উঠে আসা এই স্প্যানিশ ফরোয়ার্ড ফরাসি ক্লাব মোনাকোর সঙ্গে স্থায়ী চুক্তিতে যোগ দেওয়ার বিষয়ে সমঝোতায় পৌঁছেছেন বলে জানা গেছে।


সম্প্রতি ধারে মোনাকোর হয়ে খেলেছেন ফাতি। মাঠে তার পারফরম্যান্সে সন্তুষ্ট হয়ে লিগ আঁর ক্লাবটি এবার তাকে স্থায়ীভাবে দলে ভেড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।

ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোর তথ্য অনুযায়ী, আনসু ফাতির ট্রান্সফারের জন্য বার্সেলোনাকে ১ কোটি ১০ লাখ ইউরো পরিশোধ করবে মোনাকো।

অন্যদিকে স্প্যানিশ সংবাদমাধ্যম মুন্দো দেপোর্তিভো জানিয়েছে, খেলোয়াড়ের প্রতিনিধিদের সঙ্গে মোনাকোর ক্রীড়া বিভাগের আলোচনা প্রায় শেষ পর্যায়ে রয়েছে।


এখন শুধু চুক্তির কয়েকটি চূড়ান্ত বিষয় নির্ধারণ বাকি। 
বার্সেলোনার জন্য এই চুক্তি শুধু ট্রান্সফার ফি পাওয়ার কারণেই গুরুত্বপূর্ণ নয়, বরং আর্থিক চাপ কমানোর ক্ষেত্রেও বড় ভূমিকা রাখবে।

২২ বছর বয়সী এই ফরোয়ার্ড বছরে প্রায় ৬০ লাখ ইউরো নেট বেতন পান, যা বার্সেলোনার বেতন কাঠামোর ওপর উল্লেখযোগ্য চাপ সৃষ্টি করছিল। তার সঙ্গে ক্লাবটির চুক্তির মেয়াদ আছে ২০২৮ সাল পর্যন্ত।


কয়েক বছর আগেও লিওনেল মেসির উত্তরসূরি হিসেবে আলোচনায় ছিলেন আনসু ফাতি। বার্সেলোনার ১০ নম্বর জার্সিও তার কাঁধে তুলে দেওয়া হয়েছিল। কিন্তু একের পর এক ইনজুরি এবং ধারাবাহিকতা হারিয়ে ফেলার কারণে তিনি আর নিজের সম্ভাবনার পূর্ণ বিকাশ ঘটাতে পারেননি।

তবে মোনাকোতে কাটানো মৌসুম তাকে নতুন করে আত্মবিশ্বাস ফিরিয়ে দিয়েছে। সেই কারণেই ফরাসি ক্লাবটি তাকে দীর্ঘমেয়াদে নিজেদের পরিকল্পনার অংশ করতে চায়।

 

বিশ্বকাপে বাড়ছে ভিএআরের ক্ষমতা! ফ্রি-কিক, কর্নার ও কার্ডে নতুন নিয়ম পরবর্তী

বিশ্বকাপে বাড়ছে ভিএআরের ক্ষমতা! ফ্রি-কিক, কর্নার ও কার্ডে নতুন নিয়ম

কমেন্ট