শিরোপা জেতার পর শাস্তির মুখে পড়লেন টিম ডেভিড

শিরোপা জেতার পর শাস্তির মুখে পড়লেন টিম ডেভিড

আইপিএলের এবারের আসরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে শিরোপা জিতেছেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার টিম ডেভিড। তবে ফাইনালের পরই তার জন্য আসে এক অস্বস্তিকর খবর। আচরণবিধি ভঙ্গের দায়ে তিনি ২০২৭ সালের আইপিএলের প্রথম ম্যাচে খেলতে পারবেন না।

ফাইনালে একটি বিতর্কিত ঘটনার জেরে ডেভিডের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তুষ্ট হয়ে তিনি মাঠে একটি আইস ব্যাগ ছুড়ে মারেন বলে অভিযোগ ওঠে। এ কারণে তাকে ম্যাচ ফির অর্ধেক অর্থ জরিমানা করা হয় এবং দুইটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়। এটি ছিল চলতি মৌসুমে তার তৃতীয় লেভেল-১ অপরাধ।

গত তিন বছরে তার মোট ডিমেরিট পয়েন্টের সংখ্যা পাঁচে পৌঁছানোয় আইপিএলের নিয়ম অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে এক ম্যাচের নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে। ফলে ২০২৭ মৌসুমে তিনি যে দলের হয়েই খেলুক না কেন, সেই দলের প্রথম ম্যাচে মাঠে নামতে পারবেন না।


ঘটনার সূত্রপাত হয় গুজরাটের ইনিংসের দশম ওভারে। একটি ক্যাচের আবেদন আম্পায়ার নাকচ করলে ডেভিড ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান। পরে আচরণবিধির ২.৯ ধারা লঙ্ঘনের দায়ে তাকে দোষী সাব্যস্ত করা হয়। এই ধারায় ম্যাচ চলাকালে কারও দিকে বল বা ক্রিকেট সরঞ্জাম অনিরাপদভাবে নিক্ষেপ করা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হয়।

ডেভিড নিজের ভুল স্বীকার করেছেন এবং ম্যাচ রেফারির দেওয়া শাস্তিও মেনে নিয়েছেন। তবে এই বিতর্কের মাঝেও মাঠে তার পারফরম্যান্স ছিল প্রশংসনীয়। পুরো টুর্নামেন্টে তিনি ৩০৫ রান করেন, যেখানে তার গড় ছিল ৩৩.৮৮ এবং স্ট্রাইক রেট ছিল ১৮৮.২৭।

টানা দুই হারের পর জিতল বাংলাদেশ
পরবর্তী

টানা দুই হারের পর জিতল বাংলাদেশ

কমেন্ট