হন্ডুরাসের বিপক্ষে রণকৌশল বদলালেন স্কালোনি!
বিশ্বকাপের বাকি আর ৫ দিন। শেষ সময়ে বিশ্বকাপের প্রস্তুতি ক্যাম্পের অংশ হিসেবে হন্ডুরাসের বিপক্ষে আর্জেন্টিনার প্রীতি ম্যাচ খেলবে।
টেক্সাসের কাইল ফিল্ডে এই ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে।
প্রীতি ম্যাচে আগুস্তিন হিয়াই, লাউতারো মার্তিনেজ , জিওভানি লো সেলসো এবং জুলিয়ানো সিমেওনেকে শুরুর একাদশে খেলাবেন বলে জানা গেছে।
পেশিতে সমস্যায় অধিনায়ক লিওনেল মেসি এবং আঙুলের চোটের কারণে প্রধান গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ এই ম্যাচে খেলছেন না।
মেসি এবং অন্যান্য নিয়মিত খেলোয়াড়দের বিশ্রামের সুযোগে বেঞ্চের কয়েকজনকে পরখ করে দেখবেন কোচ লিওনেল স্কালোনি।
এতে আক্রমণভাগে জুলিয়ানো সিমেওনে এবং রক্ষণভাগে পামেইরাসের তরুণ ডিফেন্ডার আগুস্তিন হিয়াইকে সম্ভাব্য একাদশে দেখা যাবে।
ম্যাচটির জন্য আতলেতিকো মাদ্রিদের হুয়ান মুসো আর্জেন্টিনার শুরুর গোলরক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন।
আর্জেন্টিনার সম্ভাব্য লাইনআপ (৪-৩-৩ / ৪-৪-২)। ম্যাচ পূর্ববর্তী অনুশীলনের রিপোর্ট অনুযায়ী আর্জেন্টিনার সম্ভাব্য শুরুর একাদশে যারা থাকতে পারে।
গোলরক্ষক হিসেবে হুয়ান মুসো। আগুস্তিন হিয়াই, নিকোলাস ওটামেন্ডি, লিসান্দ্রো মার্তিনেস, নিকোলাস ট্যাগলিয়াফিকোরা থাকবেন ডিফেন্ড সামলানোর দায়িত্বে।
এদিকে মিডফিল্ডে রয়েছে চিরচেনা রোদ্রিগো দে পোল, এনসো ফের্নান্দেস, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, জিওভানি লো সেলসো।
গোলের দায়িত্বে থাকবেন দুর্দান্ত ফর্মে থাকা লাউতারো মার্তিনেজ, জুলিয়ানো সিমেওনে।
এরপর আগামী ৯ জুন আরেকটি প্রীতি ম্যাচে আইসল্যান্ডের মুখোমুখি হবে আর্জেন্টিনা।
এরপর ১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের ২০২৬ বিশ্বকাপ মিশন শুরু হবে।
কমেন্ট