সাফের ফাইনালে ১-১ গোলের সমতা নিয়ে বিরতিতে বাংলাদেশ

সাফের ফাইনালে ১-১ গোলের সমতা নিয়ে বিরতিতে বাংলাদেশ

তৃতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে বাংলাদেশের সামনে ইতিহাস গড়ার সুযোগ। সেই লক্ষ্যে শুরুটাও করেছিল ভালো। তবে প্রথমার্ধের শেষ দিকে হজম করেছিল গোল। কিন্তু দমে যাননি বাংলার বাঘিনীরা। দ্রুতই ঘুরিয়ে দাঁড়িয়ে ভারতের জালে জড়িয়ে দেন বল।

আজ শনিবার (৬ জুন) ভারতের গোয়ার জওহেরলাল নেহেরু স্টেডিয়ামে সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালের প্রথমার্ধ শেষে ১-১ গোলের সমতা নিয়ে বিরতিতে গেছে বাংলাদেশ।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে বাংলাদেশ। দারুণ কয়েকটি সুযোগও তৈরি করে ঋতুপর্ণা চাকমা-আনিকা রানিয়া সিদ্দিকীরা। কিন্তু গোলের দেখা পাওয়া যাচ্ছিল না। বার দুয়েক অবশ্য গোল মিসও করেছে বাংলাদেশ।

ম্যাচের ১২তম মিনিটে প্রথম গোলের সুবর্ণ সুযোগ তৈরি করে বাংলাদেশ। বাঁ প্রান্ত থেকে ঋতুপর্ণা বল বাড়িয়েছিলেন গোলমুখে। খুব কাছাকাছি থাকলেও পা ছোঁয়াতে পারেননি শামসুন্নাহার।

এর দুই মিনিট পর দ্বিতীয় সুযোগ হাতছাড়া করে কোচ পিটার বাটলারের দল। বক্সের সামনে বল পাওয়ার পর ভারতীয় গোলকিপারকে প্রায় একা পেয়ে গিয়েছিলেন তহুরা খাতুন। তবে জুলি কিশান এসে তাকে শট নিতে দেননি।

ম্যাচের ১৬তম মিনিটে সুযোগ নষ্ট করে ভারতও। নির্মলা দেবীর শট মিলি আক্তার এগিয়ে এসে ধরতে চাইলেও হাতে নিতে পারেননি। এরপর ভালোভাবে বল বিপদমুক্ত করতে পারেননি কোহাতি কিসুকও। এরপর বল পেয়ে যান আস্তাম ওরাওনে। কিন্তু বল গোলমূখে রাখতে পারেননি তিনি।

হন্ডুরাসের বিপক্ষে রণকৌশল বদলালেন স্কালোনি! পরবর্তী

হন্ডুরাসের বিপক্ষে রণকৌশল বদলালেন স্কালোনি!

কমেন্ট