একমাত্র টেস্টে আফগানিস্তানকে আড়াই দিনে ইনিংস ব্যবধানে হারাল ভারত

একমাত্র টেস্টে আফগানিস্তানকে আড়াই দিনে ইনিংস ব্যবধানে হারাল ভারত

আফগানিস্তানকে একমাত্র টেস্টে আড়াই দিনে ইনিংস এবং ৩০০ রানের ব্যবধানে হারাল ভারত।  ভারতের টেস্ট ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বড় ব্যবধানে জয় এটি।


ভারতের ৫৬৪ রানের জবাবে আফগানিস্তান দুই ইনিংসে করেছে ১৫২ এবং ১১২ রান। অভিষেক টেস্টেই ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার পেয়েছেন মানব সুতার।
সোমবার (৮ জুন) নিউ চণ্ডীগড়ে রেকর্ড জয়ে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ইনিংস এবং ২৭২ রানে হারানোকে পেছনে ফেলল গাম্ভীরের শিষ্যরা। আর তৃতীয় স্থানে চলে গেল ২০১৮ সালে আফগানিস্তানের বিরুদ্ধে ইনিংস এবং ২৬২ রানের জয়।


তৃতীয় দিনের শুরুতে মাঠে নামার আগে ভারতের টেস্ট জয় ছিল সময়ের ব্যাপার। জয় নিয়ে কোনো সংশয় ছিল না ক্রিকেটপ্রেমীদেরও। তবে কত বড় ব্যবধানে জয় তুলে নেয় স্বাগতিকরা সেটাই ছিল দেখার বিষয়। 

তৃতীয় দিনে ৫ উইকেটে ১১৩ রান নিয়ে খেলা শুরু করে আফগানরা।


৪৩ রানে ব্যাট অপরাজিত রহমত শাহ ক্রিজে মাটি আকড়ে থাকলেও বাকি ছিল যাওয়া-আসার মিছিলে। ভারতীয় বোলিং আক্রমণে আজমতুল্লা (০), শরফুদ্দিন (১১), সালিম (০), জিয়াউর (৬) রানে আউট হন। ইনিংসে সর্বোচ্চ ৬০ রান করেন রহমত শাহ। তাতে ১৫২ রানে শেষ হয়ে যায় আফগানদের প্রথম ইনিংস। ভারতের সফলতম বোলার অভিষেককারী সুতার।

প্রথম ইনিংসে ৩৩ রানে ৬ উইকেট নেন তিনি। এ ছাড়া ৩৭ রানে ৩ উইকেট প্রসিদ্ধ কৃষ্ণের। ২১ রানে ১ উইকেট নেন ওয়াশিংটন সুন্দর।
৪১২ রানে পিছিয়ে থাকা সফরকারীদের ফলোঅন করায় ভারত। দ্বিতীয় ইনিংসেও উল্লেখ লড়াই করতে পারেননি কোনো ব্যাটারই। ওপেনার সেদিকুল্লা অটল করেন ৪২। এছাড়া তিন নম্বরে নামা রহমানুল্লা গুরবাজের অবদান ২৪। বাকিরা কেউ দাঁড়াতেই পারেননি। আবদুল মালিক (৮), রহমত শাহ (১৩), হাসমতুল্লা শাহিদি (৫), আফসর জাজাই (৮), ওমরজাই (৪) রানে দ্রুত ফিরে যান সাজঘরে। ১০৬ রানে আফগানিস্তানের ৭ উইকেট পড়ে যাওয়ার পর ভারতের জয় ছিল সময়ের অপেক্ষা। তার ওপর চোটের জন্য ব্যাট করতে নামতে পারেনি আশরাফ।

স্কোর বোর্ডে আর কোনো রান যোগ করতে পারেননি শেষ ব্যাটসম্যান হিসেবে নামা পেসার সালিশ। তিনি ইনিংসের ৩৬তম ওভারে শূন্য রানে কুলদীপের বলে সুদর্শনের তালুবন্দি হলে ইনিংস ও ৩০০ রানের বিশাল ব্যবধানে হারে আফগানরা।
 
দ্বিতীয় ইনিংসে ভারতের সফলতম বোলার ওয়াশিংটন সুন্দর ৩৬ রানে তুলে নেন ৪ উইকেট। ৩০ রানে ৩ উইকেট নেন কুলদীপ যাদব। ২৯ রানে ১ উইকেট সুতারের। এ ছাড়া মহম্মদ সিরাজ ১১ রানে ১ উইকেট নিয়েছেন।

 

নির্বাচনের পরের দিন বিসিবি পরিচালকের পদত্যাগ পরবর্তী

নির্বাচনের পরের দিন বিসিবি পরিচালকের পদত্যাগ

কমেন্ট