আর্জেন্টিনা বিশ্বকাপ জয়ের শীর্ষ তিন দাবিদারের একটি: লাউতারো মার্তিনেজ

আর্জেন্টিনা বিশ্বকাপ জয়ের শীর্ষ তিন দাবিদারের একটি: লাউতারো মার্তিনেজ

২০২২ সালে কাতার বিশ্বকাপ জয়ের মাধ্যমে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়েছিল আর্জেন্টিনা। এবার ২০২৬ বিশ্বকাপে সেই সাফল্যের পুনরাবৃত্তি করে টানা দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়েই মাঠে নামবে আলবিসেলেস্তেরা। টুর্নামেন্ট শুরুর আগেই দলের সম্ভাবনা নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড লাউতারো মার্তিনেজ।

তার মতে, আসন্ন বিশ্বকাপে শিরোপা জয়ের দৌড়ে আর্জেন্টিনা অন্যতম শক্তিশালী প্রতিদ্বন্দ্বী। গত কয়েক বছরে দলটির ধারাবাহিক সাফল্য এবং মাঠের পারফরম্যান্সই তাদের এই আত্মবিশ্বাসের মূল কারণ।

এক সাক্ষাৎকারে লাউতারো বলেন, আর্জেন্টিনা বর্তমানে এমন অবস্থানে রয়েছে যে বিশ্বকাপ জয়ের সবচেয়ে সম্ভাবনাময় দলগুলোর মধ্যে তাদের নাম থাকাটা স্বাভাবিক। সাম্প্রতিক বছরগুলোতে দল যে মানের ফুটবল খেলেছে এবং একের পর এক বড় শিরোপা জিতেছে, তা তাদেরকে বিশ্ব ফুটবলের শীর্ষ সারিতে নিয়ে গেছে।

কোচ লিওনেল স্কালোনির নেতৃত্বে আর্জেন্টিনা অসাধারণ এক সময় পার করছে। ২০২১ সালে কোপা আমেরিকা জয়ের মাধ্যমে সাফল্যের যাত্রা শুরু করে দলটি। এরপর ২০২২ সালে ফিনালিসিমা শিরোপা নিজেদের করে নেয়। একই বছর কাতার বিশ্বকাপ জিতে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ আসরেও নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে তারা।

কাতার বিশ্বকাপে দলের সাফল্যের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা লাউতারো এবারও আক্রমণভাগের অন্যতম নির্ভরতার নাম। অভিজ্ঞ অধিনায়ক লিওনেল মেসির নেতৃত্বে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা নতুন করে বিশ্বমঞ্চে নিজেদের আধিপত্য ধরে রাখার স্বপ্ন দেখছে।

আসন্ন বিশ্বকাপ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোতে। আর্জেন্টিনার লক্ষ্য থাকবে শুধু ভালো খেলা নয়, বরং শিরোপা ধরে রেখে নিজেদের সোনালি অধ্যায়ের আরেকটি স্মরণীয় সংযোজন করা। দলের খেলোয়াড়দের বিশ্বাস, সাম্প্রতিক সাফল্য ও শক্তিশালী স্কোয়াডের কারণে তারা আবারও বিশ্বকাপ জয়ের লড়াইয়ে অন্যতম ফেভারিট হিসেবে মাঠে নামবে।

একমাত্র টেস্টে আফগানিস্তানকে আড়াই দিনে ইনিংস ব্যবধানে হারাল ভারত পরবর্তী

একমাত্র টেস্টে আফগানিস্তানকে আড়াই দিনে ইনিংস ব্যবধানে হারাল ভারত

কমেন্ট