বিশ্বকাপে তিন ম্যাচ নিষিদ্ধ দ.আফ্রিকার তারকা

বিশ্বকাপে তিন ম্যাচ নিষিদ্ধ দ.আফ্রিকার তারকা

চলতি বিশ্বকাপে মাত্র এক ম্যাচ খেলেই তিন ম্যাচের জন্য নিষিদ্ধ হলেন থেম্বা জোয়ানে। তার এমন নিষেধাজ্ঞায় বিপাকে দক্ষিণ আফ্রিকা ফুটবল দল। 

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে তিনটি লাল কার্ড দেখিয়েছেন ব্রাজিলের রেফারি উইলটন সাম্পাই। মেক্সিকোর এক আর দক্ষিণ আফ্রিকার দুইজন দেখেন লাল কার্ড।

আজতেকা স্টেডিয়ামে অনুষ্ঠিত সেই ম্যাচের ৮৫ মিনিটে সোজা লাল কার্ড পান থেম্বা জোয়ানে। হিংসাত্মক আক্রমণের কারণে ফিফা তাকে তিন ম্যাচের জন্য নিষেধাজ্ঞা দিয়েছে।

এর ফলে দক্ষিণ আফ্রিকার হয়ে গ্রুপপর্বের দুই ম্যাচ ও দক্ষিণ আফ্রিকা রাউন্ড অফ ৩২ -তে উঠলে সেই ম্যাচটি মিস করবেন জোয়ানে।

ফিফা এক বিবৃতিতে জানায়, ফিফার শৃঙ্খলাজনিত কমিটি মেক্সিকো-দক্ষিণ আফ্রিকা ম্যাচে ডিরেক্ট লাল কার্ড দেখা ফুটবলার থেম্বা জোয়ানেকে ফিফার শৃঙ্খলাজনিত কোড-এর ১৪ নং অনুচ্ছেদের ১(ই) প্যারাগ্রাফ অনুযায়ী তিন ম্যাচের নিষেধাজ্ঞা দিচ্ছে। এই সিদ্ধান্দের বিরুদ্ধে ফিফার আপিল কমিটিতে সে আপিল করতে পারবে।’

দক্ষিণ আফ্রিকা তাদের পরবর্তী ম্যাচটি খেলবে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে এবং শেষ ম্যাচ খেলবে দক্ষিণ কোরিয়ার সঙ্গে।

মেসিই সর্বকালের সেরা: রোনাল্ডো পরবর্তী

মেসিই সর্বকালের সেরা: রোনাল্ডো

কমেন্ট