ভারতের সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে অভিষেক হলো সূর্যবংশীর
ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ভারতের হয়ে সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে অভিষেক হয়েছে বিস্ময়বালক বৈভব সূর্যবংশীর। ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে ভারতের ১২২তম টি-টোয়েন্টি ক্রিকেটার হিসেবে বৈভব সূর্যবংশীর অভিষেক হয়েছে।
তিনি তিলক বর্মার কাছ থেকে ডেবিউ ক্যাপ গ্রহণ করেন।
এতে ব্যাটিং মাস্টার শচীন টেন্ডুলকারের রেকর্ড ভেঙে বৈভব সূর্যবংশী ভারতের ইতিহাসের সর্বকনিষ্ঠ আন্তর্জাতিক ক্রিকেটার হওয়ার গৌরব অর্জন করেছেন।
মাত্র ১৫ বছর ৯৯ দিন বয়সে দ্বিতীয় সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে অভিষিক্ত হলো এই হার্ডহিটার ব্যাটসম্যান। এর আগে আছে পাকিস্তানের হাসান রাজা, যিনি ১৪ বছর ২২৭ দিন বয়সে অভিষেক হয়েছিল।
এর মধ্যদিয়ে অপরিণত প্রতিভাদের তালিকায় যুক্ত হলেন বৈভব। যাঁদের অনেকে কৈশোরেই আন্তর্জাতিক মঞ্চে আবির্ভূত হয়ে আবার অনেকে হারিয়েও গিয়েছেন।
কমেন্ট