মিসর ম্যাচের আগে নয়া কৌশল আঁকতে পারে স্কালোনি

মিসর ম্যাচের আগে নয়া কৌশল আঁকতে পারে স্কালোনি

বিশ্বকাপে অপ্রতিরোধ্য আর্জেন্টিনাকে কেপ ভার্দের বিপক্ষে জয়ে বেশ বেগ পেতে হয়েছে। কঠিন লড়াই পেরিয়ে রাউন্ড অব ১৬-তে এ জায়গা করে নিয়েছে লিওনেল মেসির দল।


তবে ম্যাচে যথেষ্ট ভুগতে হয়েছে আলবেসিলেস্তাদের। এই ম্যাচে দুই জায়গার দুর্বলতা একবারে চোখে পড়ার মতো। তাই  মিসরের বিপক্ষে ম্যাচের আগে বেশ কিছু বদল আনতে চলেছেন প্রধান কোচ লিওনেল স্কালোনি। 
টানা দ্বিতীয় শিরোপায় চোখ রেখে বিশ্বকাপে পা রাখে আর্জেন্টিনা।


শুরুটাও তেমনই ছিল। তবে রাউন্ড অব ৩২-এ কেপভার্দে কিছু দুর্বলতা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। তাই পরের ম্যাচে মিসরকে হারিয়ে শক্তি সঞ্চয় করতে হবে বর্তমান চ্যাম্পিয়নদের। তাই শক্তি সঞ্চয়ে কৌশলে আনতে পারে কিছু পরিবর্তন।

 
এবারের বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে বেশির ভাগ ম্যাচেই লেফট উইং থেকে শুরু করেছেন থিয়াগো আলমাদা। তবে আফ্রিকা দেশটির বিপক্ষে ম্যাচে সেভাবে নিজেকে মেলে ধরতে পারেননি এই ফুটবলার। বরং পরিবর্তিত হিসেবে মাঠে নেমে মন জয় করে নিয়েছিলেন নিকো গঞ্জালেস। মনে করা হচ্ছে মিশরের ম্যাচে তাঁকেই সুযোগ দেওয়া হতে পারে।

অন্যদিকে আর্জেন্টিনার লেফট উইং-ব্যাক পজিশনে আসতে চলেছে বদল।


 
জানা যায়, আর্জেন্টিনার হয়ে পরবর্তী ম্যাচে এই পজিশনে খেলানো হতে পারে নিকোলাস তাগলিয়াফিকোকে। এর পাশাপাশি মধ্য মাঠের ভরসা রড্রিগো দে পল কিছুতেই বল পায়ে কাজ করতে পারছেন না। মনে করা হচ্ছে আগামী ম্যাচে এই ফুটবলারকে বসিয়ে দিয়ে মাঠে নামানো হতে পারে লিয়ান্দ্রো পারাদেসকে।

উল্লেখ্য, মাত্র ৫ লক্ষ জনসংখ্যার একটা ছোট্ট দেশের সামনে গত ম্যাচে আর্জেন্টিনার রক্ষণের যা অবস্থা হয়েছিল। তা যথেষ্ট চিন্তায় রেখেছে প্রধান কোচ স্কালোনিকে। এদিন যেভাবে আর্জেন্টিনার মতো শক্তিশালী দলকে অতিরিক্ত মিটিটে নিয়ে যেতে বাধ্য করেছিল কেপ বাহিনী। যা বিশ্বকাপের পরবর্তী পর্যায়ে শক্তিশালী দলের সামনে বেশ সমস্যায় পড়তে পারে আর্জেন্টিনা।

জিম্বাবুয়েকে ১৪১ রানে গুঁড়িয়ে দিল বাংলাদেশ পরবর্তী

জিম্বাবুয়েকে ১৪১ রানে গুঁড়িয়ে দিল বাংলাদেশ

কমেন্ট