আর্জেন্টিনাকে হারানোর ‘হুংকার’ দিলেন সুইজারল্যান্ড কোচ

আর্জেন্টিনাকে হারানোর ‘হুংকার’ দিলেন সুইজারল্যান্ড কোচ

পরিসংখ্যান নিজেদের পক্ষে নেই। আর্জেন্টিনার বিপক্ষে ৭ ম্যাচ খেলে একটিতেও জয়ের মুখ দেখেনি তারা।


তাই বলে আত্মবিশ্বাস হারাচ্ছে না সুইজারল্যান্ড। কোয়ার্টার ফাইনালে লিওনেল মেসিদের হারানোর ইঙ্গিত দিয়ে রাখলেন কোচ মুরাত ইয়াকিন।
কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত হওয়ার পর মুরাত বলেছেন, ‘বর্তমান চ্যাম্পিয়নদের বিপক্ষে খেলতে নামছি। আমাদের জন্য এটি একটি অসাধারণ সুযোগ।


তবে আর্জেন্টিনা অজেয় নয়। অবশ্যই, তাদের হারানোর লক্ষ্যে নামব। দক্ষিণ আমেরিকার দলগুলোর সম্পর্কে আমরা ভালোভাবেই অবগত।’
আর্জেন্টিনার হারতে হারতে জয় পাওয়ার পারফরম্যান্সই হয়তো আত্মবিশ্বাসী করছে সুইজারল্যান্ডকে।


কেননা নকআউটের সর্বশেষ দুই ম্যাচে বেশ কষ্টার্জিত জয় পেয়েছে তিনবারের বিশ্বচ্যাম্পিয়নরা। তবে এর থেকেও হয়তো বড় প্রেরণা সুইজারল্যান্ডের নিজেদের পারফরম্যান্স। 

 

সর্বশেষ টানা ৫ বিশ্বকাপ খেললেও কোয়ার্টার ফাইনালে খেলার সুযোগ পায়নি সুইজারল্যান্ড। শেষ আটের পরিসংখ্যান খুঁজতে হলে ৭২ বছর পেছনে যেতে হবে। ১৯৫৪ বিশ্বকাপে সর্বশেষ কোয়ার্টার ফাইনাল খেলেছে সুইসরা।

আজকের ম্যাচে জয়ের দাবিদার ছিল ব্রাজিল: আনচেলত্তি পরবর্তী

আজকের ম্যাচে জয়ের দাবিদার ছিল ব্রাজিল: আনচেলত্তি

কমেন্ট