কানাডিয়ান ওপেন থেকে সরে দাঁড়ালেন সিনার ও জোকোভিচ
আগস্টে অনুষ্ঠিতব্য কানাডিয়ান ওপেন থেকে স্বাস্থ্যগত কারণে নাম প্রত্যাহার নিয়েছেন সদ্য উইম্বলডন জয়ী নাম্বার ওয়ান ইতালির টেনিস রাজা ইয়ানিক সিনার। সেই সঙ্গে উইম্বলডনের সদ্য সেমিফাইনালিস্ট এবং ২৪ গ্র্যান্ড স্ল্যামজয়ী নোভাক জোকোভিচও এই টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন।
শেষ মুহূর্তে দুই টেনিশ তারকার নাম প্রত্যাহারে হতাশা প্রকাশ করেছেন আয়োজকরা। তারা জানিয়েছেন, গত বছরের কানাডিয়ান ওপেন থেকেও এই দুই তারকা সরে দাঁড়িয়েছিলেন।
এক বিবৃতিতে সিনার বলেন, ‘সব দিক বিবেচনা করেই কঠিন সিদ্ধান্ত নিয়েছি। মন্ট্রিয়ল টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করব।
এত গুরুত্বপূর্ণ একটি টুর্নামেন্ট মিস করা কখনোই সহজ নয়। তবে আমাদের বিশ্বাস, স্বাস্থ্যের বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার জন্য এটাই সঠিক সিদ্ধান্ত।’
আগামী ১ থেকে ১৩ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিতব্য এই আসরটি। ইউএস ওপেনের আগে অন্যতম গুরুত্বপূর্ণ প্রস্তুতিমূলক আসর ছিল এটি।
একই সময়ে নারীদের ডব্লিউটিএ ১০০০ টুর্নামেন্টটি এবার অনুষ্ঠিত হবে টরন্টোতে। দুটি প্রতিযোগিতা প্রতিবছর পালাক্রমে মন্ট্রিয়ল ও টরন্টো শহরে আয়োজন করা হয়।
টুর্নামেন্ট পরিচালক ভ্যালেরি তেত্রো এক বিবৃতিতে বলেন, ‘আমরা তাদের সিদ্ধান্তকে সম্মান জানাই এবং বুঝতে পারি যে এত ব্যস্ত সূচির মধ্যে খেলোয়াড়দের স্বাস্থ্যের বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব পাওয়া উচিত। তবে গত কয়েক বছরে এ ধরনের শেষ মুহূর্তের প্রত্যাহারের ঘটনা যেভাবে বাড়ছে, তা আমাদের টুর্নামেন্টের জন্য একটি বড় প্রশ্ন তৈরি করছে।’
‘মাস্টার্স ১০০০ টুর্নামেন্টগুলো টেনিসের অন্যতম মর্যাদাপূর্ণ আসর।
তাই সমর্থকদেরও প্রত্যাশা থাকে, বিশ্বের সেরা খেলোয়াড়দের এখানে প্রতিদ্বন্দ্বীতা করতে দেখবেন।’
এ অবস্থায় ফ্রেঞ্চ ওপেন চ্যাম্পিয়ন ও উইম্বলডন রানার্সআপ বিশ্বের দুই নম্বর খেলোয়াড় আলেকজান্ডার জেভরেভই এখন মন্ট্রিয়ল টুর্নামেন্টের শীর্ষ বাছাই হওয়ার কথা। তার পরেই থাকবেন কুইবেকের স্থানীয় খেলোয়াড় ফেলিক্স অগার ও আলিয়াসিম।
এর আগেই বিশ্বের তিন নম্বর খেলোয়াড় স্পেনের কার্লোস আলকারাজ চোটের কারণে মন্ট্রিয়াল থেকে নাম প্রত্যাহার করেছেন।
বছরের শেষ গ্র্যান্ড স্ল্যাম ইউএস ওপেন আগামী ৩০ আগস্ট নিউইয়র্কে শুরু হবে।
কমেন্ট