উজবেকিস্তানকে উড়িয়ে ফাইনালে বাংলাদেশ

উজবেকিস্তানকে উড়িয়ে ফাইনালে বাংলাদেশ

শ্রীলঙ্কার বিপক্ষে প্রত্যাবর্তনের গল্প লিখে কাভা মেনস ভলিবল চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল নিশ্চিত করেছিল বাংলাদেশ। আজ কোনো কামব্যাকের গল্প নয়, প্রতিপক্ষকে উড়িয়ে ফাইনালের টিকিট পেয়েছে বাংলাদেশ।


ইসলামাবাদে উজবেকিস্তানকে দাঁড়াতেই দেয়নি বাংলাদেশ। প্রতিপক্ষকে ৩-০ ব্যবধানে হারিয়ে ফাইনালে উঠেছেন হরসিত-সুজনরা। প্রথম সেটে ২৫-২১ ব্যবধানে জয় পায় বাংলাদেশ।

দ্বিতীয় সেটের রাজত্ব আরো বাড়ে।


২৫-২০ ব্যবধানে জয় পায়। ম্যাচ বাঁচাতে যখন তৃতীয় সেট জয়ের বিকল্প নেই, সেই সেটে উজবেকিস্তানের পরাজয় আরো করুণ হয়। বাংলাদেশ ২৫-১৯ সেটে জিতে ফাইনালের টিকিট পায়। 
আগামী ২৯ জুলাই ফাইনাল।


সেদিন প্রতিপক্ষ হবে শ্রীলঙ্কা ও স্বাগতিক পাকিস্তানের মধ্যেকার জয়ী দল।

পুরনো কোচকেই দায়িত্ব দিল ইতালি পরবর্তী

পুরনো কোচকেই দায়িত্ব দিল ইতালি

কমেন্ট