আরো ৩ দেশের সমর্থন হারিয়ে বেকায়দায় ইনফান্তিনো

আরো ৩ দেশের সমর্থন হারিয়ে বেকায়দায় ইনফান্তিনো

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর গদি আক্ষরিক অর্থেই নড়বড়ে হয়ে গেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুগত হলেও ট্রাম্প এখন তার ফোন ধরছেন না।

 
এ অবস্থায় একের পর এক দুঃসংবাদ আসতে চলেছে। জার্মানি ও ইংল্যান্ডের পর ইউরোপের আরো তিন দেশ ইনফান্তিনোর প্রতি অনাস্থা জানিয়েছে। জার্মান সংবাদমাধ্যম বিল্ড জানিয়েছে, ওয়েলস, সার্বিয়া ও সুইডেনের ফুটবল ফেডারেশন ফিফা সভাপতি পদে ইনফান্তিনোর পুনরায় নির্বাচনে সমর্থন প্রত্যাহারের ঘোষণা দিয়েছে।

ফলে ২০২৭ সালের মার্চে মরক্কোর রাজধানী রাবাতে হতে যাওয়া ফিফা কংগ্রেসে ইনফান্তিনোর পুনর্নির্বাচিত হওয়ার সম্ভাবনা নিয়ে বিশ্বফুটবলে নতুন করে উত্তাপ ছড়িয়েছে।


ব্যবসায়ী জোশুয়া কুশনারের বাণিজ্যিক প্রতিষ্ঠান থ্রাইভ ইটারনালের কাছে ফিফা প্রায় ২০ শতাংশ শেয়ার ৪.২ বিলিয়ন ডলারে (৫১ হাজার ৬৮৪ কোটি টাকা) বিক্রি করতে চেয়েছিল। জোশুয়া কুশনার হলেন ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের ভাই। 

শেয়ার বিক্রি হলে বিশ্বকাপসহ ফিফার বড় বড় টুর্নামেন্ট থ্রাইভ ইটারনালের অধীনে পরিচালিত হতো। তবে বিভিন্ন অংশীজনের তীব্র বিরোধিতার মুখে সম্প্রতি পরিকল্পনাটি থেকে সরে আসতে বাধ্য হন ইনফান্তিনো।


এক বিবৃতিতে সার্বিয়া ফুটবল ফেডারেশন জানিয়েছে, ‘আমরা ফিফা সভাপতি হিসেবে জিয়ান্নি ইনফান্তিনোর নতুন মেয়াদের প্রার্থিতার প্রতি সমর্থন প্রত্যাহার করছি।’

সংস্থাটি আরো লিখেছে, ‘গত ২৫ মে আমরা লিখিতভাবে ইনফান্তিনোকে সমর্থন জানিয়েছিলাম। কিন্তু সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া এমন কিছু ঘটনার পর তিনি সভাপতি পদের ভাবমূর্তিকে গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত করেছেন।

সুইডেন ফুটবল ফেডারেশনের বিবৃতিতে বলা হয়েছে, ‘সোমবার (৩ আগস্ট) অনুষ্ঠিত বিশেষ বোর্ড সভায় আমরা সিদ্ধান্ত নিয়েছি যে, আসন্ন ফিফা সভাপতি নির্বাচনে জিয়ান্নি ইনফান্তিনোকে আর সমর্থন করব না।’

এর আগে ওয়েলস ফুটবল অ্যাসোসিয়েশন ইনফান্তিনোর প্রতি সমর্থন প্রত্যাহারের ঘোষণা দেয়।

 

ভোজিনিয়াকে বরণ করে নিতে চিলির বিমানবন্দরে হাজারো ভক্ত পরবর্তী

ভোজিনিয়াকে বরণ করে নিতে চিলির বিমানবন্দরে হাজারো ভক্ত

কমেন্ট