চুক্তি সম্পন্ন, রেকর্ড গড়ে তুরস্কের ক্লাবে সালাহ
সবকিছু চূড়ান্তই ছিল। বাকি ছিল শুধুই আনুষ্ঠানিকতা।
আজ সেটিও হয়ে গেল। তুরস্কের ক্লাব ট্রাবজোনস্পরই মোহাম্মদ সালাহর নতুন ঠিকানা।
ট্রাবজোনস্পরের সঙ্গে ২ বছরের চুক্তি হয়েছে সালাহর। বছরে ১ কোটি ৭০ লাখ ইউরো পাবেন মিসরের ‘রাজা’।
বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৪২ কোটি ৮৬ লাখ ২০ হাজার টাকা। এতে রেকর্ড গড়েছেন তিনি। তুরস্ক সুপার লিগের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ফুটবলার এখন তিনি।
এতদিন এই রেকর্ডের মালিক ছিলেন ভিক্টর ওসিমেন।
সর্বশেষ মৌসুমে ১ কোটি ৫০ লাখ মিলিয়ন চুক্তিতে নাইজেরিয়ার ফরোয়ার্ডকে দলে নেয় গ্যালাতাসারাই। বাংলাদেশি মুদ্রায় প্রায় ২১৪ কোটি ২৯ লাখ টাকা।
চুক্তিতে সই করার আগে গতকাল তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে পৌঁছালে হাজারো মানুষের ভালোবাসায় সিক্ত হন সালাহ। তাতে আবেগাপ্লুত হয়ে সালাহ বলেছিলেন, ‘সত্যি বলতে, আগে কখনো এমন কিছু দেখেছি কি না তা মনেও করতে পারছি না। এখানে আসতে পেরে আমি খুবই আনন্দিত।
২৫ হাজার সমর্থক উপস্থিত, এটা সত্যিই অবিশ্বাস্য!’
লিভারপুলে দীর্ঘ ৯ বছর কাটিয়ে তুরস্কের ক্লাবে যোগ দিলেন সালাহ। ২০১৭ সালে রোমা থেকে অ্যানফিল্ডে যোগ দিয়ে ইতিহাসের অংশ হয়েছেন তিনি। অলরেডদের হয়ে ৪৪২টি ম্যাচ খেলে গোল করেছেন ২৫৭টি। ইয়ান রাশ (৩৪৬)-রজার হান্টের (২৮৫) পর সর্বোচ্চ গোলের মালিক ৩৪ বছর বয়সী তারকা। লিভারপুলের হয়ে দলীয় সবকিছুই অর্জন করেছেন এই কিংবদন্তি। প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়নস লিগ, উয়েফা সুপার কাপ—কী নেই তার নামের পাশে।
কমেন্ট