ফ্যাসিবাদ মোকাবিলায় মতো একসঙ্গে হেফাজত ইসলামকে নিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাব: প্রধানমন্ত্রী
শূন্য রানে আউট হয়ে তীব্র ট্রলের শিকার ভারতীয় ওপেনার
ব্যাট হাতে ব্যর্থতার বৃত্তেই রয়ে গেলেন ভারতীয় ওপেনার যশস্বী জয়সওয়াল। শ্রীলঙ্কা ক্রিকেট একাদশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে মাত্র দুই বল খেলে শূন্য রানে ফিরতেই শুরু হয়েছে সমালোচনা।
সোশ্যাল প্ল্যাটফর্মে অনেকেই তাকে কটাক্ষ করতে শুরু করেছেন। গল টেস্টের আগে এই ব্যর্থতা নিয়ে ইতিমধ্যেই জোর চর্চা শুরু হয়েছে ক্রিকেটমহলে।
কলম্বোর ননডিসক্রিপ্টস ক্রিকেট ক্লাব মাঠে শ্রীলঙ্কা ক্রিকেট একাদশ ৮ উইকেটে ৩৬৩ রান তুলে ইনিংস ঘোষণা করে। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় ভারত।
কেএল রাহুলের সঙ্গে ওপেন করতে নেমে মাত্র দুই বল খেলেই ফেরেন যশস্বী। বাঁহাতি পেসার বিশ্ব ফার্নান্দোর বলে গালিতে ক্যাচ দেন তিনি। ভারতের খাতা খোলার আগেই ফিরে যেতে হয় তাকে।
এই সময়ের প্রতিবেদন অনুযায়ী, এরপরই সোশ্যাল মিডিয়ায় শুরু হয় ট্রলের ঝড়।
কেউ কেউ প্রশ্ন তুলতে শুরু করেন, গল টেস্টের আগে ভারতের প্রথম সারির ওপেনারের এমন ব্যর্থতা কি দলের চিন্তা আরো বাড়িয়ে দিল?
সমর্থকদের একাংশের মতে, জয়সওয়ালের এই আউট নতুন কিছু নয়। টেস্ট ক্রিকেটে বাঁহাতি পেসারদের বিরুদ্ধে তিনি আগেও সমস্যায় পড়েছেন। এখন পর্যন্ত টেস্টে বাঁহাতি পেসারদের বলে ৯ বার আউট হয়েছেন তিনি।
মার্কো জ্যানসেন, মিচেল স্টার্ক এবং নান্দ্রে বার্গার তাঁকে বারবার সমস্যায় ফেলেছেন। ফলে বিশ্ব ফার্নান্দোর বলে আউট হওয়ার পর অনেকেই পুরনো দুর্বলতার প্রসঙ্গ টেনে সমালোচনা শুরু করেন।
এ ছাড়া কাট শট খেলতে গিয়েও একাধিকবার উইকেট হারিয়েছেন জয়সওয়াল। টেস্টে এই শট খেলতে গিয়ে সাত বার আউট হওয়ার তথ্যও আলোচনায় উঠে এসেছে।
কমেন্ট