প্রতিবেশীর সঙ্গে বৈরিতা কারও জন্যই ইতিবাচক ফলাফল বয়ে আনে না: প্রধানমন্ত্রী
রদ্রির বিকল্প হিসেবে এনজোর পর ম্যাক অ্যালিস্টারের দিকে নজর ম্যানসিটির
চলতি ট্রান্সফার উইন্ডোর সবচেয়ে বড় চমক হিসেবে হাজির হয়েছে ম্যানচেস্টার সিটির একটি নতুন পদক্ষেপ। ক্লাবটি লিভারপুলের বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন মিডফিল্ডার অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের প্রতিনিধিদের (ক্যাম্প) সাথে প্রাথমিকভাবে যোগাযোগ করেছে।
ম্যানচেস্টার সিটির প্রধান স্প্যানিশ তারকা রদ্রি বার্সেলোনায় যোগ দেওয়ার জন্য চাপ দিচ্ছেন, আর সেই কারণেই এনজো মারেস্কার দল তাদের মিডফিল্ড পুনর্গঠনে ম্যাক অ্যালিস্টারকে সংক্ষিপ্ত তালিকায় শীর্ষে রেখেছে।
ক্রীড়া সাংবাদিক ম্যাট থিয়েলেনের তথ্য অনুযায়ী, ইতিহাদে রদ্রির সম্ভাব্য বিদায়ের প্রস্তুতি হিসেবে সিটির সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন এই বিশ্বকাপজয়ী তারকা।
দি অ্যাথলেটিকের সাংবাদিক জেমস পিয়ার্স জানিয়েছেন, লিভারপুল তাদের এই গুরুত্বপূর্ণ মিডফিল্ডারকে সহজে ছাড়বে না। কোনো মেগা বিড বা বিশাল অঙ্কের অফার ছাড়া এই দলবদল উইন্ডোতে তার অ্যানফিল্ড ছাড়ার সম্ভাবনা নেই বললেই চলে।
লিভারপুলের সাথে এই আর্জেন্টাইন তারকার বর্তমান চুক্তির মেয়াদ ২০২৮ সাল পর্যন্ত রয়েছে।
লিভারপুলের নতুন কোচ আন্দোনি ইরাওলা তাকে কোনোভাবেই ছাড়তে রাজি নন। ক্লাবটি ইতোমধ্যে তার সাথে চুক্তি নবায়নের প্রাথমিক আলোচনা শুরু করেছে
রদ্রির সম্ভাব্য বিদায়ের বিপরীতে সিটি কেবল ম্যাক অ্যালিস্টার নয়, বরং চেলসির ব্লুব্যাক এনজো ফার্নান্দেজকেও তাদের নজরে রেখেছে বলে বিভিন্ন রিপোর্টে জানা গেছে।
তবে বর্তমান পরিস্থিতিতে ম্যাক অ্যালিস্টারের ক্যাম্পের সাথে সিটির এই সরাসরি যোগাযোগ ইংলিশ প্রিমিয়ার লিগের দলবদল বাজারকে পুরোপুরি গরম করে তুলেছে।
কমেন্ট