প্রতিবেশীর সঙ্গে বৈরিতা কারও জন্যই ইতিবাচক ফলাফল বয়ে আনে না: প্রধানমন্ত্রী
মালয়েশিয়াকে ধবলধোলাই করল বাংলাদেশ
লক্ষ্যটা খুব একটা বড় ছিল না। বসুন্ধরা স্পোর্টস সিটিতে বাংলাদেশ এইচপিকে ১০৬ রানের লক্ষ্য দিয়েছিল মালয়েশিয়া জাতীয় ক্রিকেট দল।
সেই লক্ষ্য তাড়া করতে নেমে ৭ উইকেটের বিশাল জয় পেয়েছে বাংলাদেশ এইচপি।
বল বাকি ছিল ৭৫টি। এ জয়ে মালয়েশিয়াকে ধবলধোলাই করেছে বাংলাদেশ। দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে ৮৯ রানের জয় পায় বাংলাদেশ।
বসুন্ধরায় ১২০ বলে ১০৬ রান লক্ষ্যটা চাইলে দেখেশুনেই তাড়া করতে পারত বাংলাদেশ এইচপি। তবে না, রান তাড়া করতে নেমে তাণ্ডব শুরু করেন দুই ওপেনার জাওয়াদ আবরার ও জিশান আলম।
জাওয়াদ ৮ বলে ২৩ রানের ইনিংস খেলে ফিরলেও অপরাজিত থেকেই মাঠ ছেড়েছেন জিশান। ওপেনার তুলে নিয়েছেন ফিফটিও।
২১ বলে ৫৭ রানের বিধ্বংসী এক ইনিংস খেলেছেন তিনি। ম্যাচটি শেষ করেছেন নিজের স্টাইলে। জয় নিশ্চিত করেছেন ছক্কা হাঁকিয়ে।
এর আগে জয়ের কাজটা অর্ধেক সেরে রাখেন বোলাররা। প্রতিপক্ষকে আজ প্রথম ম্যাচের মতো অলআউট করতে না পারলেও রানরেট চেপে ধরেন আবু হায়দার রনি-রুবেলরা।
১০৫ রানের বেশি করতে দেননি তারা। মালয়েশিয়ার ৪ উইকেটের ২টি নেন বাঁহাতি পেসার রনি। বাকি দুটি ভাগাভাগি করেন রুবেল-রাকিবুল।
কমেন্ট