অস্ট্রেলিয়ার টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশের কারা খেলবেন

অস্ট্রেলিয়ার টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশের কারা খেলবেন

ডারউইনে আগামী ১৩ আগস্ট অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট খেলতে নামছে বাংলাদেশ। এই ম্যাচ শেষ হওয়ার কদিন পরেই ডারউইনে শুরু হবে আরেকটি টুর্নামেন্ট।


 
৯ দলের টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে খেলবে বাংলাদেশ হাই-পারফরম্যান্স (এইচপি) দল। টুর্নামেন্ট সামনে রেখে আজ মঙ্গলবার (১১ আগস্ট) ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি।

দলের নেতৃত্বে থাকছেন ইরফান শুক্কুর। বেশিরভাগ তরুণ ক্রিকেটারদের নিয়ে গড়া বাংলাদেশ এইচপি দল অস্ট্রেলিয়ার কন্ডিশনে নিজেদের সামর্থ্য যাচাইয়ের পাশাপাশি প্রতিযোগিতামূলক টি-টোয়েন্টি খেলার অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবে।


বাংলাদেশ এইচপি টানা তৃতীয়বারের মতো টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে অংশ নিতে যাচ্ছে। ডারউইনে এবারের আসর চলবে ২১ থেকে ৩০ আগস্ট পর্যন্ত।

সেমিফাইনালের আগে ৬টি ম্যাচ খেলার সুযোগ পাবে বাংলাদেশ এইচপি। টুর্নামেন্টে অংশ নিতে আগামী ১৪ আগস্ট অস্ট্রেলিয়ায় রওনা হবে ইরফান শুক্কুরের দল।


 
বাংলাদেশ এইচপি স্কোয়াড
ইরফান শুক্কুর (অধিনায়ক), হাবিবুর রহমান সোহান, জিসান আলম, এসএম মেহেরব, সামিউন বশির রাতুল, সাব্বির রহমান, রোহানাত দৌল্লাহ বর্ষণ, রাকিবুল হাসান, আরিফুল ইসলাম, আবদুল গাফফার সাকলাইন, রিপন মণ্ডল, মোহাম্মদ রুবেল, আবু হায়দার রনি, শামীম পাটোয়ারী ও মৃত্যুঞ্জয় চৌধুরী।

বাংলাদেশ এইচপির সূচি
২২ আগস্ট, প্রতিপক্ষ নেপাল
২৩ আগস্ট, প্রতিপক্ষ হোবার্ট হারিকেন্স 
২৪ আগস্ট, প্রতিপক্ষ ভিক্টোরিয়া একাদশ
২৫ আগস্ট, প্রতিপক্ষ অ্যাডিলেড স্ট্রাইকার্স
২৭ আগস্ট, প্রতিপক্ষ নিউজিল্যান্ড ‘এ’
২৮ আগস্ট, প্রতিপক্ষ নর্দার্ন টেরিটরি স্ট্রাইক

বার্সা ছেড়ে লোনে লিভারপুলে গেলেন আরাউহো পরবর্তী

বার্সা ছেড়ে লোনে লিভারপুলে গেলেন আরাউহো

কমেন্ট