শিক্ষকদের অবসর সুবিধার টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী
অস্ট্রেলিয়ায় ইতিহাস গড়ার সুযোগ বাংলাদেশের
বাংলাদেশ দলের পেসারদের দাপটে ঘরের মাঠেই কোণঠাসা হয়ে পড়েছে ক্রিকেটপরাশক্তি অস্ট্রেলিয়া। নতুন ইতিহাস লেখার সম্ভবনা নাজমুল হোসেন শান্তদের। বড় কোনও অঘটন না ঘটলে অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয় নিশ্চিত হতে পারে বাংলাদেশের।
Advertisement
ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে চাপে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। পরাজয় এড়াতে লড়ছেন প্যাট কামিন্সরা। ২২৮ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করা অস্ট্রেলীয়দের অস্বস্তিতে রেখেছেন বাংলাদেশের হাসান মাহমুদ, তাইজুল ইসলাম, মেহদি হাসান মিরাজরা।
৬ উইকেটে ৩৫১ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে বাংলাদেশ। শুক্রবার খেলার শেষে মিরাজ ৩২ রানে এবং মাহমুদ ১৩ রানে অপরাজিত ছিলেন। মাহমুদ (১৪) দিনের শুরুতে আউট হয়ে গেলেও উইকেটের এক প্রান্ত আগলে রেখেছিলেন মিরাজ। তিনি শেষ পর্যন্ত করেন ৬৫। তাইজুল (১৭), তাসকিন আহমেদেরাও (অপরাজিত ১৪) সাধ্য মতো সাহায্য করেছেন। শেষ পর্যন্ত বাংলাদেশ প্রথম ইনিংসে করে ৪২৬ রান।
অস্ট্রেলিয়ান অধিনায়ক প্যাট কামিন্স ৮ জন বোলারকে ব্যবহার করেও বাংলাদেশকে বাগে আনতে পারেননি। জশ হ্যাজলউড ৮৯ রানে ৬ উইকেট নিয়েছেন। ৭৯ রানে ২ উইকেট মিচেল স্টার্ক। ৭৫ রানে ১ উইকেট। ১০২ রানে ১ উইকেট নাথান লায়নের।
এর আগে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস ১৯৮ রানে শেষ হওয়ায় ২২৮ রানের ঘাটতি নিয়ে ডারউইনের ২২ গজে দ্বিতীয় ইনিংস শুরু করেন কামিন্সেরা। দ্বিতীয় ইনিংসের শুরুটাও ভালো করতে পারেনি অস্ট্রেলিয়া। দুই ওপেনার ট্রাভিস হেড (১৭) এবং জ্যাক ওয়েদারাল্ড (০) দ্রুত আউট হয়ে যান। দুজনকে ফেরান প্রথম ইনিংসে ৬ উইকেট নেওয়া মাহমুদ। তিন নম্বরে নেমে মার্নাস লাবুশেনও (৩১) ভালো করতে পারেননি।
৭৩ রানে ৩ উইকেট হারানোর পর জুটি বাঁধেন স্টিভ স্মিথ এবং ক্যামেরন গ্রিন। স্মিথ ৪৪ রান করে মিরাজের বলে আউট হলেও শনিবার খেলার শেষ পর্যন্ত অপরাজিত রয়েছেন গ্রিন (৪৩)। ক্রিজে রয়েছেন অ্যালেক্স ক্যারি (অপরাজিত ১৯)। তৃতীয় দিনের শেষে অস্ট্রেলিয়া পিছিয়ে রয়েছে ৬৭ রানে।
কমেন্ট