শিক্ষকদের অবসর সুবিধার টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী
শান্ত-মিরাজকে আউট করে হ্যাজলউডের মাইলফলক
ডারউইন টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশের হয়ে সেঞ্চুরি করেন ওপেনার তানজিদ হাসান তামিম। দারুণ ব্যাটিংয়ে সেঞ্চুরির পথেই ছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও মিডলঅর্ডার ব্যাটসম্যান মেহেদি হাসান মিরাজ।
শান্ত ও মিরাজকে ৮৪ ও ৬৫ রানে আউট করে টেস্ট ক্রিকেটে ৩০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন অস্ট্রেলিয়ার অভিজ্ঞ পেসার জশ হ্যাজলউড। এর মাধ্যমে তিনি অস্ট্রেলিয়ার নবম বোলার হিসেবে ৩০০ উইকেটশিকারি ক্লাবে নাম লেখালেন।
মাইলফলক ছোঁয়ার পর কায়ো স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে ৩৫ বছর বয়সী হ্যাজলউড বলেন, ‘ম্যাচ চলা অবস্থায় এই ধরনের মাইলফলক নিয়ে তেমন একটা ভাবি না। তবে অন্য গ্রেটদের পাশে নিজের নাম দেখতে পাওয়া এবং তাদের তিনজনের সাথেই একসঙ্গে খেলতে পারাটা সত্যিই দারুণ ব্যাপার।’
এর আগে সতীর্থ নাথান লায়ন, প্যাট কামিন্স এবং মিচেল স্টার্কের সঙ্গে এক ঐতিহাসিক দলে যুক্ত হলেন। ক্রিকেট ইতিহাসে এই প্রথম কোনো দলের চার বোলার এক সঙ্গে খেলছেন, যাদের প্রত্যেকেরই টেস্টে ৩০০ বা তার বেশি উইকেট রয়েছে। অস্ট্রেলিয়ার ৩০০ উইকেট শিকারী বোলারদের মধ্যে কেবল গ্লেন ম্যাকগ্রা (২১.৬৪), প্যাট কামিন্স (২২.২১) এবং ডেনিস লিলি (২৩.৯২)-র হ্যাজলউডের (২৪.০২) চেয়ে ভালো বোলিং গড় রয়েছে।
চলতি টেস্টে ইনিংসের শুরুতে তার বলে ক্যাচ মিস হলেও হাল ছাড়েননি হ্যাজলউড। দ্বিতীয় দিনে তিনি মুমিনুল হককে আউট করে গুরুত্বপূর্ণ জুটির পতন ঘটান। এরপর নতুন বলে নাজমুল হোসেন শান্তকে (৮৪ রান) দারুণ এক ডেলিভারিতে সাজঘরে ফেরান।
তৃতীয় দিনে গরমে যখন অস্ট্রেলিয়ান বোলাররা ক্লান্ত হয়ে পড়ছিল, তখন তিনি হাসান মাহমুদ ও তাইজুল ইসলামকে আউট করে চাপ বজায় রাখেন। অবশেষে ইনিংসের ২৬তম ওভারে মেহেদী হাসান মিরাজকে উইকেটের পেছনে ক্যাচ দিতে বাধ্য করে ক্যারিয়ারের ৩০০তম উইকেটের মাইলফলক পূর্ণ করেন।
এরপর তিনি ইবাদত হোসেনকে আউট করে টেস্ট ক্যারিয়ারের চতুর্থ এবং দীর্ঘ ৯ বছর পর নিজের প্রথম ইনিংসে ৬ উইকেট শিকার করেন।
বাংলাদেশের প্রথম ইনিংস শেষে টাইগার ব্যাটারদের লড়াকু মানসিকতার প্রশংসা করে হ্যাজলউড বলেন, ‘উইকেটে টিকে থাকতে তারা বেশ লড়াই করেছে। পরিস্থিতি বেশ কঠিন ছিল, তবে আমরা শেষ পর্যন্ত ধৈর্য ধরে রেখেছি।’
কমেন্ট