বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে বড় উন্নতি বাংলাদেশের

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে বড় উন্নতি বাংলাদেশের

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় দারুণ অবস্থান তৈরি করে নিয়েছে বাংলাদেশ। ডারউইনে ৪ দিনের মধ্যেই অজিদের কাঁপিয়ে পাওয়া ৯ উইকেটের জয়ে কিউইদের পেছনে অবস্থান আরো শক্ত করেছে লাল-সবুজের প্রতিনিধিরা।


বর্তমানে ৭২.২২ শতাংশ (পিসিটি) পয়েন্ট নিয়ে তালিকার তিন নম্বরে অবস্থান করছে নিউজিল্যান্ড। ৬৬.৬৭ শতাংশ পয়েন্ট কিউইদের ঠিক পেছনেই অবস্থান শক্ত করে রেখেছে লাল-সবুজের প্রতিনিধিরা। অন্যদিকে ৪৮.১৫ শতাংশ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে অবস্থান করছে ভারত। এ ছাড়া বাংলাদেশের পেছনে আছে শ্রীলঙ্কা, ইংল্যান্ড ও পাকিস্তানের মতো টেস্টখেলুড়ে পরাশক্তিরা।


এদিকে বাংলাদেশ দলের সামনে রয়েছে সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচ। এই ম্যাচে জয় তুলে নিতে পারলে পয়েন্ট ঝুলিতে জমার পাশাপাশি শতকরা পয়েন্টের হার (পিসিটি) আরো বাড়িয়ে নেওয়ার সুযোগ থাকছে নাজমুল হোসেন শান্তর দলের সামনে।

 

অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে ইতিহাস লিখল বাংলাদেশ পরবর্তী

অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে ইতিহাস লিখল বাংলাদেশ

কমেন্ট