ইংল্যান্ড সফরের শুরুতেই বিপদে পাকিস্তান

ইংল্যান্ড সফরের শুরুতেই বিপদে পাকিস্তান

ইংল্যান্ড সফরের শুরুতেই বিপদে পাকিস্তান ক্রিকেট দল। হ্যাডিংলিতে শুরু হওয়া টেস্টের শুরুতেই চাপে পড়েছে পাকিস্তান ক্রিকেট দল। টস জিতে সফরকারীদের প্রথমে ব্যাটিংয়ে পাঠিয়েছে স্বাগতিক ইংল্যান্ড ক্রিকেট দল। 

ব্যাট করতে নেমে প্রথম বলেই ওলি রবিনসনের গতির শিকার হন ওপেনার আজান আওয়াইস। ওয়ান ডাউনে ব্যাটিংয়ে নামা শান মাসুদকে পঞ্চম ওভারে ফেরান রবিনসন। 

৪.৫ ওভারে মাত্র ৬ রানে প্রথম সারির দুই ব্যাটসম্যানকে হারিয়ে কোণঠাসা হয়ে পড়েছে পাকিস্তান। ইংল্যান্ডে চলতি সফরে তিনটি টেস্ট ম্যাচ খেলবে পাকিস্তান ক্রিকেট দল।  

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট থেকে ছিটকে গেছেন অধিনায়ক বাবর আজম। হেডিংলিতে চোটের কারণে তার খেলা হচ্ছে না।

শুক্রবার কেন্টের বেকেনহ্যামে প্রফেশনাল কাউন্টি ক্লাব (পিসিসি) সিলেক্ট একাদশের বিপক্ষে তিন দিনের প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় দিনে ডান হাতে আঘাত পান বাবর। ব্যাট করতে নেমে ৫ রান করার পর রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়তে হয় তাকে।

প্রথম টেস্টে না পেলেও বাবরকে দ্বিতীয় টেস্টে পেতে আশাবাদী পাকিস্তান কোচ সরফরাজ আহমেদ।

ইংল্যান্ড সিরিজের আগে সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরে দুই টেস্টের সিরিজ খেলেছিল পাকিস্তান। সেই সিরিজ ১-১ ড্র করেছিল বাবর আজমরা। 

ইংল্যান্ডের মাটিতে পাকিস্তান সর্বশেষ টেস্ট সিরিজ জিতেছে ১৯৯৬ সালে। 

এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন্য বাংলাদেশ নারী দল ঘোষণা পরবর্তী

এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন্য বাংলাদেশ নারী দল ঘোষণা

কমেন্ট