শরীফুলে আশা বাঁচিয়ে রাখল বাংলাদেশ

শরীফুলে আশা বাঁচিয়ে রাখল বাংলাদেশ

শেষ বিকালে ম্যাকাই টেস্টে ঘুরে দাঁড়াল বাংলাদেশ। টেস্টের আশা বাঁচিয়ে রাখতে নেতৃত্ব দিয়েছেন শরীফুল ইসলাম।


একাই ইনিংসে ৬ উইকেট নিয়ে।
টস হেরে ব্যাটিংয়ে নেমে ৬৪ রানে অলআউট হয়েছিল বাংলাদেশ। এমন কঠিন মুহূর্তে বাংলাদেশের প্রয়োজন ছিল দুর্দান্ত বোলিং। যেন কেউ একজন সামনে থেকে নেতৃত্ব দিয়ে বাংলাদেশকে ঘুরে দাঁড়াতে সহায়তা করেন।


 
সেই কাজটাই করলেন শরীফুল। চোটের কারণে অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয়ের সাক্ষী হতে না পারায় বাংলাদেশি পেসার গতির ঝড় তুলে প্রতিপক্ষের ব্যাটারদের দাঁড়াতেই দেননি। 


 

শরীফুলের আগুনে পুড়ে অঙ্গার হওয়ায় দ্বিতীয় টেস্টের প্রথম দিনটা নিজেদের করে নিতে পারল না অস্ট্রেলিয়া। দিন শেষে অবশ্য ১০১ রানের লিড নিয়েছে তারা।


তবে আরও সুবিধাজনক অবস্থায় থাকার কথা ছিল তাদের। কেননা প্রথম দিন শেষে ১৬৫ রান তুলতেই ৮ উইকেট হারায় অস্ট্রেলিয়া। নাথান লায়নকে (১০) সঙ্গী করে আগামীকাল দ্বিতীয় দিন শুরু করবেন ফিফটি পাওয়া ক্যামেরন গ্রিন।
প্রথম টেস্টের মতো আজও বাংলাদেশের বোলারদের সামনে দাঁড়ান গ্রিন। ৫১ রানের অপরাজিত ইনিংস না খেললে আজ অলআউটও হতে পারত অস্ট্রেলিয়া।


তাকে অবশ্য চতুর্থ উইকেটে সহায়তা করেন স্টিভেন স্মিথ। শুরুটা যেভাবে করেছিল বাংলাদেশ তাতে দুজনে মিলে ৭৭ রানের জুটি না গড়লে শান্ত-মুশফিকদের দিন আরও দারুণ হতে পারত।
দলীয় ২২ রানে ম্যাট রেনশকে ফিরিয়ে শুরুটা করেন তাসকিন। পরে ৮ম ওভারে জোড়া উইকেট নিয়ে বাংলাদেশকে ঘুরে দাঁড়াতে সহায়তা করেন শরীফুল। পরে ব্যক্তিগত ৪২ রানে স্মিথকে আউট করে অজিদের ব্যাটিংয়ের দ্বিতীয় ধসের ইঙ্গিত দিয়ে রাখেন বাঁহাতি পেসার। 

কেননা অস্ট্রেলিয়া শেষ ৪ উইকেট মাত্র ৩ রানে হারায়। এর মধ্যে ৩টি নিয়ে ক্যারিয়ারে প্রথমবারের মতো ইনিংসে ৫ উইকেট নেওয়ার কীর্তি গড়েন শরীফুল। সবমিলিয়ে দিন শেষে ৩৫ রান খরচ করে ৬ উইকেট নিয়েছেন তিনি। তাসকিন আর মেহেদী হাসান মিরাজ নিয়েছেন একটি করে।

এর আগে নিজেদের ব্যাটিং ইনিংসে ধ্বংসস্তূপে দাঁড়ায় বাংলাদেশ। মিচেল স্টার্কের বিধ্বংসী বোলিংয়ে ৬৪ রানে অলআউট হন শান্তরা। একটা সময় মনে হচ্ছিল সর্বনিম্ন দলীয় স্কোরের বিব্রতকর রেকর্ড গড়তে পারে বাংলাদেশ। কেননা ১২ রানে ৫ উইকেট হারিয়েছিল। সব কটি নেন বাঁহাতি পেসার স্টার্ক। পরে আরও একটি উইকেট নেন অজি পেসার। অন্যদিকে ৩ উইকেট নেন অধিনায়ক প্যাট কামিন্স। ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বনিম্ন ৪৩ রান করেছিল বাংলাদেশ।

স্টার্কের ‘ছক্কায়’ বিভীষিকাময় প্রথম ইনিংসে ৬৪ রানে অলআউট বাংলাদেশ পরবর্তী

স্টার্কের ‘ছক্কায়’ বিভীষিকাময় প্রথম ইনিংসে ৬৪ রানে অলআউট বাংলাদেশ

কমেন্ট